সব ভুয়ো, আমরাই বেশি আসন পাব! বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ মমতা

Lok Sabha Election 2024: নির্বাচনের শেষেই বিভিন্ন বুথফেরত সমীক্ষা বলছে, এবার ফের একবার বিজেপি সরকার ক্ষমতায় আসছে। এমনকি পশ্চিমবঙ্গেও বিজেপি এবার তৃণমূলের চেয়ে বেশি আসন পেতে চলেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ হয়েছে লোকসভা নির্বাচন। দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে যে গণতন্ত্রের উৎসব চলছিল তার যবনিকা পতন হল শনিবার। আর নির্বাচনের শেষেই বিভিন্ন বুথফেরত সমীক্ষা বলছে, এবার ফের একবার বিজেপি সরকার ক্ষমতায় আসছে। এমনকি পশ্চিমবঙ্গেও বিজেপি এবার তৃণমূলের চেয়ে বেশি আসন পেতে চলেছে।

আরও পড়ুন: বিজেপি তৃণমূলের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে, এক্সিট পোল বিতর্কের মধ্যেই দাবি সুকান্তের

সম্প্রতি টিভি নাইন বাংলায় দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একেবারে ফেক সমীক্ষা। কোন সাংবাদিকদের কত টাকা দিয়ে এই সব সমীক্ষা করানো আমার জানা নেই। কিন্তু, এ রাজ্যে আমরাই বেশি আসন পাব।”

সঙ্গে তিনি আরও বলেন, “আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে ময়দানে নেমে কাজ করেছে। প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছে যাবার চেষ্টা করেছি। তাই আমি আত্মবিশ্বাসী। কোন আসন কে পাবে এই সব কথায় আমি যাব না। সংখ্যা বলব না। মানুষের প্রতি আমার বিশ্বাস আছে। সেই অনুযায়ী ফল হবে।”

সব ভুয়ো, আমরাই বেশি আসন পাব! বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ মমতা

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভায় বিজেপি পায় ১৮টি আসন, তৃণমূল পায় ২২টি। এবার এবিপি সি-ভোটার সমীক্ষা বলছে, তৃণমূল পাবে ১৩-১৭টি আসন, বিজেপি পাবে ২৩-২৭টি আসন, বাম-কংগ্রেস জোট পাবে ১-৩টি আসন। টুডেজ চাণক্য সমীক্ষা বলছে, তৃণমূল পাবে ১২-২২টি আসন, বিজেপি পাবে ১৯-২৯টি আসন, বাম-কংগ্রেস জোট পাবে ০-২টি আসন।

সব ভুয়ো, আমরাই বেশি আসন পাব! বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ মমতা

সব ভুয়ো, আমরাই বেশি আসন পাব! বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ মমতা

রিপাবলিক টিভি-পি মার্ক সমীক্ষা বলছে, তৃণমূল পাবে ২০টি আসন, বিজেপি পাবে ২২টি আসন। তবে, নজরবন্দির সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পাবে ২৩টি আসন, বিজেপি পাবে ১৬টি আসন, বাম-কংগ্রেস জোট পাবে ৩টি আসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর