Durga Puja’23: বারোয়ারি পুজোর অনুদান বেড়ে ৭০ হাজার! আর কী কী চমক দিলেন মুখ্যমন্ত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত বছর দুর্গাপুজোয় বারোয়ারি পুজোক্লাবগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার এই অর্থের পরিমাণ বাড়িয়ে ৭০ হাজার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে আরও অনেক চমক। তাছাড়া, পুজো কবে শেষ হবে, বিসর্জনই বা কবে হবে সব জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: র‍্যাগিং হলেই নালিশ জানানো যাবে, হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রীর, জেনে নিন

বেশ কয়েক বছর ধরেই দুর্গাপুজোয় সরকারের তরফে পুজো কমিটিগুলির পাশে থাকার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কমিটি পিছু ১০ হাজার টাকা করে দেওয়া শুরু করে রাজ্য সরকার। গত বছর সেই টাকার পরিমাণ বেড়ে হয় কমিটি পিছু ৬০ হাজার টাকা। এর চলতি বছরে প্রতিটি বারোয়ারি পুজো কমিটিকে ৭০ হাজার টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে পুজো কমিটিগুলিকে সরকারের বিভিন্ন দফতর বিজ্ঞাপনের হোর্ডিং দেবে। পর্যটন থেকে শিল্প দফতর সরকারি কাজের হোর্ডিং দেবে বারোয়ারি পুজোকে। সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এ বছর ২৬ শে অক্টোবরে মধ্যে প্রতিমা বিসর্জন করতে হবে। আর কার্নিভাল হবে ২৭ শে অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজোর আগের দিন।

বারোয়ারি পুজোর অনুদান বেড়ে ৭০ হাজার! আর কী কী চমক দিলেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রীর আবেদন, শারদীয়ায় যেন সম্প্রীতি বজায় রাখা হয়। পাশাপাশি বিরোধীদের খোঁচা দিয়ে মমতা বলেন, “এই অনুদান পুজোকমিটিগুলিকে কেনার জন্য না। এই টাকা দেওয়া হয় জনকল্যাণমূলক কাজের জন্য।” সেই সঙ্গে তিনি বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন লোকশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের পুজোয় জায়গা করে দিতে হবে। তাঁদের যাতে পুজোর সময় বাড়তি রোজগার হয় সেটা দেখতে হবে।’’

বারোয়ারি পুজোর অনুদান বেড়ে ৭০ হাজার! আর কী কী চমক দিলেন মুখ্যমন্ত্রী?
বারোয়ারি পুজোর অনুদান বেড়ে ৭০ হাজার! আর কী কী চমক দিলেন মুখ্যমন্ত্রী?

মমতা জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে ৪০ হাজার বারোয়ারি পুজো হয়। যার মধ্যে ৩ হাজার পুজো হয় কলকাতায়, বাকী সব জেলার পুজো। পরিবহন দফতর এবং পুলিশকে পুজোয় বাড়তি সচেতনতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বারোয়ারি পুজোর অনুদান বেড়ে ৭০ হাজার! আর কী কী চমক দিলেন মুখ্যমন্ত্রী?

বারোয়ারি পুজোর অনুদান বেড়ে ৭০ হাজার! আর কী কী চমক দিলেন মুখ্যমন্ত্রী?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত