নজরবন্দি ব্যুরো: কেন্দ্রের সরকারের বঞ্চনা নিয়ে বহু দিন ধরেই সরব তিনি। এবার সেই ইস্যুতে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এবার ধর্নায় বসতে চলেছেন তিনি। আগামী ২৯ এবং ৩০ মার্চ আম্বেডকর মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দেবেন।
আরও পড়ুনঃ এ যেন টাকা আর নারীর খেলা, অয়নেরও আছে বান্ধবী, ED-র স্ক্যানারে এবার শ্বেতা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৯ তারিখ বেলা ১২টায় ধর্নায় বসবেন তিনি। মঙ্গলবার ওড়িশা যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধর্নায় বসব, আমি মুখ্যমন্ত্রী হিসাবেই বসব। রাস্তার কাজ, আবাসের কাজ, ১০০ দিনের কাজ, গরিব মানুষের ৭ হাজার কোটি টাকা বাকি রয়েছে। কাজ করিয়ে টাকা দেয়নি।

কেন্দ্রীয় বঞ্চনা এবং লাঞ্ছনার প্রতিবাদে তাই আমি ধর্নায় বসব। ২৯ তারিখ বেলা ১২টায় বসব আবার পরের দিন ৩০ তারিখ সন্ধ্যাবেলা শেষ করব। তার পর ব্লকে ব্লকে কর্মসূচি হবে।’’ এ মাসের শেষে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের ডাকে রাজধানীতে বিরোধী বৈঠক। তাতে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের বঞ্চনা, আগামী ২৯ এবং ৩০ মার্চ ধর্নায় বসতে চলেছেন মমতা

আবার তারই মধ্যে মুখ্যমন্ত্রী ২ দিনের ধরনা আন্দোলনে নামছেন। সবমিলিয়ে, কেন্দ্রের বিরোধিতায় একক শক্তিতে তৃণমূলের লড়াই এবং বিরোধী ঐক্য প্রতিষ্ঠার এ এক তাৎপর্যপূর্ণ মঞ্চ হতে চলেছে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের।



