SSC Scam: এ যেন টাকা আর নারীর খেলা, অয়নেরও আছে বান্ধবী, ED-র স্ক্যানারে এবার শ্বেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পার্থ – অর্পিতা, গোপাল – হৈমন্তীর পর এবার অয়ন – শ্বেতা। আগেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে এসেছিলেন এক রহস্যময়ী! ইডি সূত্রে দাবি ছিল, তল্লাশি অভিযানে যাওয়ার আগেই তিনি নাকি অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে মেসেজ করেছিলেন। মেসেজে অয়নকে বলা হয়, পালিয়ে যাও।

আরও পড়ুনঃ শুধু শিক্ষক দুর্নীতিই নয়, পৌরসভা ও পৌরনিগমের চাকরিতে বেনিয়মে জড়িত অয়ন, দাবি ED-র

6 12
এ যেন টাকা আর নারীর খেলা, অয়নেরও আছে বান্ধবী, ED-র স্ক্যানারে এবার শ্বেতা

এবার আরেক নারীর নাম উঠে এল এই তদন্তে। সল্টলেকে অয়ন শীলের অফিসে মেলা অ্যাকাউন্টের নথিতে শ্বেতা চক্রবর্তী বলে এক মহিলার নাম পাওয়া গেল । ইডি সূত্রে দাবি, শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। এই শ্বেতা চক্রবর্তী অয়ন শীলের ঘনিষ্ঠ।

7 18

কুন্তল, শান্তনুর পর এবার অয়ন শীলেরও একাধিক সুন্দরী বান্ধবীর সন্ধান পাওয়া গেল। তাঁদের মধ্যে রয়েছেন কয়েকজন মডেল ও টলিউডের অভিনেত্রীও। ইডির কাছে অয়নের দাবি, যে মহিলার নথি উদ্ধার হয়েছে, তিনি অয়নের এক ঘনিষ্ঠ বান্ধবী। তিনিও টেলি অভিনেত্রী।

সূত্রের খবর, অয়নের আরও এক বান্ধবী একসময় হুগলি জেলার একাধিক পঞ্চায়েতে এসটিপি অর্থাৎ স্কিল টেকনিক্যাল পার্সন পদে কাজ করেছেন। এমনকী, অয়ন মুম্বইয়ে শর্ট ফিল্মও তৈরি করেছিলেন ওই মহিলাকে নিয়ে। তিনি অয়নের দুর্নীতির বহু তথ‌্য জানতেন বলে সন্দেহ ইডির। ওই মহিলাও এবার ইডির স্ক্যানারে।

এ যেন টাকা আর নারীর খেলা, অয়নেরও আছে বান্ধবী, ED-র স্ক্যানারে এবার শ্বেতা

8 14

ইডি জেনেছে, একের পর এক সম্পর্ক সামনে আসায় স্ত্রীর সঙ্গে অয়নের পারিবারিক অশান্তিও হয়। অয়নের স্ত্রী তাঁর ছেলেকে নিয়ে দিল্লি চলে যান। এর পর থেকে নিজের প্রযোজনা সংস্থার মাধ‌্যমেই একাধিক টেলি অভিনেত্রী ও মডেলের সঙ্গে অয়নের ঘনিষ্ঠতা হয় বলেই ইডির কাছে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত