দুর্যোগ কবলিত জলপাইগুড়িতে রাতেই যাচ্ছেন মমতা, বাতিল অভিষেকের সফর

Mamata Banerjee: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির রাজারহাট, বার্নিশ, বাকালি, জোরপাকড়ি, মাধবডাঙা, সাপ্টিবাড়ি গ্রামে। প্রাণ হারান অন্তত পক্ষে ৪ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দুর্যোগ কবলিত জলপাইগুড়িতে যাচ্ছেন বলে খবর। রবিবার রাতেই তিনি জলপাইগুড়ির দিকে রওনা হচ্ছেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে সোমবার তিনি দেখা করবেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা বাতিল করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে কালবৈশাখী, লণ্ডভণ্ড বহু বাড়ি, মৃত্যু ১

mamata1 8

তিনি শিলিগুড়িতে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যাবেন বলে খবর। রবিবার বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব শুরু হয়। এদিন ঘন্টায় অন্তত ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যায় বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের পাশাপাশি ছিল শিলাবৃষ্টিও হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির রাজারহাট, বার্নিশ, বাকালি, জোরপাকড়ি, মাধবডাঙা, সাপ্টিবাড়ি গ্রামে। প্রাণ হারান অন্তত পক্ষে ৪ জন। প্রচুর পাকাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করে X হ্যান্ডেলে মমতা লেখেন,

দুর্যোগ কবলিত জলপাইগুড়িতে রাতেই যাচ্ছেন মমতা, বাতিল অভিষেকের সফর

jalpaiguri 1

“ঝড়বৃষ্টিতে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বীভৎস পরিস্থিতি। প্রাণ গিয়েছে বহু। জখমও হয়েছেন অনেকে। ভেঙেছে ঘরবাড়ি। উপড়ে গিয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি। জেলা প্রশাসনের তরফে আহতদের পরিবারের জন্য যথোপযুক্ত ব্যবস্থাপনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। প্রশাসনের তরফেও ত্রাণের বন্দোবস্ত করা হবে।” এর পরই বিপর্যয় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন মমতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত