গত রবিবার রাতে তিরুবনন্তপুরমে টলিউড তারকাই হাসল শেষ হাসি। কিচ্চা সুদীপের নেতৃত্বে কর্নাটক বুলডোজার্সকে হারিয়ে কলকাতার প্রথমবার সিসিএল খেতাব জয় করল। আর সেই জয়ের আনন্দে আপ্লূত গোটা টলিউড।
আরও পড়ুন: শনির সন্ধ্যেতে লড়াই, কেমন হবে কেকেআর এর একাদশ

আর এই জয়ের আনন্দ ভাগ করে নিতে এবার দলের অধিনায়ক যীশু সেনগুপ্ত কে চায়ের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। যে আমন্ত্রণ পেয়ে খুব খুশি অধিনায়ক।

টিমের মালিক বলিউড প্রযোজক বনি কাপুরও ততোধিক উচ্ছ্বসিত সিসিএল-এ প্রথম ট্রফির স্বাদ পেয়ে। নবান্ন সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মুখ্যমন্ত্রীর ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে বসবে চায়ের আসর।
সদ্য প্রকাশিত
Kolkata Weather Today: বিকেলের মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়! দক্ষিণে বজ্রপাতের সতর্কতা, উত্তরবঙ্গে লাল অ্যালার্ট
কর্কট রাশির এই সপ্তাহের রাশিফল: ২৮ জুন – ৩ জুলাই ২০২৬
হটাৎ যীশু সেনগুপ্ত কে চায়ের আমন্ত্রণ জানালেন মমতা! কিন্তু কেন?

২০১২ সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে ডেবিউ করার পর এই প্রথমবার জয়ের স্বাদ পেল টলিউড। অর্থাৎ দীর্ঘ ৯ বছর পর এই জয় পেল বেঙ্গল টাইগার্স।








