শনির সন্ধ্যেতে লড়াই, কেমন হবে কেকেআর এর একাদশ

KKR vs SRH: টপ অর্ডারে রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, মণিশ পাণ্ডেরা রয়েছেন। নীতীশ রানা নামতে পারেন চার নম্বরে। সব মিলিয়ে একাধিক ব্যাটার রয়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শ্রেয়স আইয়ার ফিরেছেন, গৌতম গম্ভীর ফিরেছেন, এসেছেন মণীশ পাণ্ডেও। দলের ভরসার প্লেয়াররা ফেরায় এবার মানসিক দিক থেকে চাঙ্গা কলকাতা নাইট রাইডার্স। এবার নিলাম থেকে দলে মিচেল স্টার্কের মতো প্লেয়ারকে নিয়ে দল আরও শক্তিশালী হয়েছে। এই পরিস্থিতিতে অনেকটাই এগিয়ে থেকে খেলতে নামছে নাইট রাইডার্স ব্রিগেড।

আরও পড়ুন: আজ ২৪ কোটি বনাম ২০ কোটির লড়াই, মেতে উঠবে ইডেন

kkr4

বিশেষজ্ঞরা মনে করছেন গতবছরগুলোর থেকে এবার কলকাতা নাইট রাইডার্স অনেক এগিয়ে। ২০২৪ সাল নতুন মরশুম, নতুন মেন্টর, দলে নতুন তারকাদের নিয়ে নতুন ভোরের অপেক্ষায় মাঠ নামতে চলেছ কলকাতা নাইট রাইডার্স। ইডেনে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সান রাইজার্স হায়দরাবাদ

শনির সন্ধ্যেতে লড়াই, কেমন হবে কেকেআর এর একাদশ
শনির সন্ধ্যেতে লড়াই, কেমন হবে কেকেআর এর একাদশ

এসআরকে দলের ভালোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন গম্ভীরকে। মিচেল স্টার্ক দলের বোলিংয়ের দায়িত্বে আসার পর কেকেআর এবার ট্রফির দিকে তাকিয়ে আছে। তবে এই IPL-এর আগে জেসন রয় নেই। তবে ফিল সল্ট এসেছেন।

টপ অর্ডারে রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, মণিশ পাণ্ডেরা রয়েছেন। নীতীশ রানা নামতে পারেন চার নম্বরে। সব মিলিয়ে একাধিক ব্যাটার রয়েছে এবার নাইট রাইডার্স শিবিরে। ওপেনিং কে করবে, বোলি অর্ডারে স্টার্কের সঙ্গী কে হবেন, স্পিন অ্যাটাকে কারা খেলবেন,মরশুমের প্রথম ম্যাচের আগে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেকেআর ফ্যানেদের অন্দরে। সেই উত্তর হল এই রকম।

শনির সন্ধ্যেতে লড়াই, কেমন হবে কেকেআর এর একাদশ

kkr2 4

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:
রহমানুল্লা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, সূয়শ শর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। ইমপ্যাক্ট প্লেয়ার- মণীশ পাণ্ডে/ চেতন সাকারিয়া/ ফিল সল্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন