আজ ২৪ কোটি বনাম ২০ কোটির লড়াই, মেতে উঠবে ইডেন

IPL2024: এমনিতেই দুই অস্ট্রেলীয় পেসারের দ্বৈরথ ঘিরে শিরোনাম তৈরি হয়ে গিয়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার তিনি। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। স্টার্কের হাত ধরেই কেকেআরের পেস বোলিংয়ের দুর্দশা কাটবে বলে আশাদাবী সকলেই। কলকাতায় পা রেখেই কেকেআরের অনুশীলন শিবিরে যোগ দেন মিচেল স্টার্ক।

আরও পড়ুন: নেটে ঋষভ কে দেখে বিস্মিত সৌরভ, আই পি এল এর আগেই বললেন এই বড় কথা

edin 1

অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন তারকা পেসার। ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছে স্টার্ক। অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের দাম উঠেছে ২০.৫ কোটি। কেকেআর বনাম সানরাইজার্সের লড়াইয়ের ময়দানে এই দুই অজি ক্রিকেটারের যুদ্ধও দেখার মতো।

আজ ২৪ কোটি বনাম ২০ কোটির লড়াই, মেতে উঠবে ইডেন
আজ ২৪ কোটি বনাম ২০ কোটির লড়াই, মেতে উঠবে ইডেন

শুক্রবার সন্ধ্যায় অনুশীলনের শেষে দুই অজি বোলারকে কথা বলতে দেখা গিয়েছে। বন্ধু মিচেল স্টার্ক সম্পর্কে কামিন্স বলছেন, ”আশা করি স্টার্ককে খেলতে হবে না আমাকে। আমাদের ব্যাটাররা স্টার্ককে ভালোভাবেই সামলাবে বলে আশা রাখি”। অন্যদিকে কামিন্সকে বলতে শোনা গিয়েছে,

”প্রতিপক্ষের অধিনায়ক হিসেবে এটাই বলবো, স্টার্ককে কীভাবে সামলায় আমাদের ব্যাটাররা সেটাই দেখার। আমরা দুজনেই বোলার। ফলে খুব বেশি আমাদের সাক্ষাৎ হবে না বলেই মনে হয়।” মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। রোহিতের দলকে হারানো সেই ঘাতক দলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন।

আজ ২৪ কোটি বনাম ২০ কোটির লড়াই, মেতে উঠবে ইডেন

camings

শনিবার দুই যুযুধান প্রতিপক্ষ। এমনিতেই দুই অস্ট্রেলীয় পেসারের দ্বৈরথ ঘিরে শিরোনাম তৈরি হয়ে গিয়েছে। নাইট এক্সপ্রেস বনাম হায়দরাবাদ মেল। দুজনের হাত মেলানো দেখতে দেখতে একটা সংখ্যা মাথায় আসছিল— ৪৫.২৫ কোটি। এবার দেখার মাঠে নেমে কী করেন এই দুই জোরে বোলার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন