নজরবন্দি ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। আর এই দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে পাশে থাকার আশ্বাস দেব মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রাজ্যের পক্ষ থেকে ,ঘটনাস্থলে পাঠানো হচ্ছে প্রতিনিধিদল। এছাড়াও নবান্নের পক্ষ থেকে চালু করা হয়েছে। অন্যদিকে, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ট্যুইটে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি এই ঘটনায় রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলেন তিনি।


প্রসঙ্গত, শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ওই করমণ্ডল এক্সপ্রেসটি বালেশ্বরে কাছেই বাহানগা বাজারের কাছে ধাক্কা মারে একটি মালগাড়িকে। যার দরুন ওই প্রথম তিনটি বাদ দিয়ে এক্সপ্রেসের বাদ বাকি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। এই মুহূর্তে ওই ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়েছে। শেষ পাওয়া খবর পাওয়া অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবেই জানা যাচ্ছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ৩৫০ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে।

তাছাড়াও দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এই ঘটনার প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, “বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটে। কি কারণে এই ঘটনা! জানার চেষ্টা করছি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালান হচ্ছে।” যদিওবা এখনও পর্যন্ত কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে সিগনালে ত্রুটি না কি চালকের ভুল— কিসের জেরে এত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস, তা জানার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা।



ভয়াবহ দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লেখেন “যাত্রী বহনকারী শালিমার-করোমন্ডেল এক্সপ্রেস আজ সন্ধ্যায় বাবালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এবং বেশ অনেকলোক গুরুতরভাবে আক্রান্ত/আহত হয়েছে। এই ঘটনায় আমি হতবাক। আমরা জনগণের স্বার্থে ওড়িশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে সমন্বয় করছি। আমাদের জরুরী কন্ট্রোল রুমটি 033- 22143526/ 22535185 নম্বরগুলির সঙ্গে একযোগে সক্রিয় করা হয়েছে। উদ্ধার, পুনরুদ্ধার, সাহায্য এবং সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা শুরু হয়েছে। আমরা ওড়িশা সরকার এবং রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ঘটনাস্থলে ৫-৬ সদস্যের একটি দল পাঠাচ্ছি। আমি মুখ্য সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” এছাড়াও রেলের পক্ষ থেকেও কয়েকটি হেল্পলাইন চালু করা হয়েছে। শালিমারের ৯৯০৩৩৭০৭৪৬ , হাওড়া: (০৩৩)২৬৩৮২২১৭ , খড়গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯ বালেশ্বর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২. ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম।
Coromondel express-এ দুর্ঘটনায় উদ্বিগ্ন মমতা, নবান্নে চালু হেল্পলাইন নম্বর









