ভোট মিটতেই নন্দীগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গের পথে মমতা, আজই উত্তরে প্রচারে অমিত।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট মিটতেই নন্দীগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গের পথে মমতা, আজই উত্তরে প্রচারে অমিত। গতকালই রাজ্যের সবথেকে হাইভোল্টেজ আসন নন্দীগ্রামে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শেষ হয় ভোটগ্রহন। এদিকে গতকাল নিজের নির্বাচনী কেন্দ্রে ভোটপর্ব মিটতেই মমতা সোজা উড়ে গেলেন উত্তরবঙ্গে। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে আজ সেখানে তিনি প্রচারে ঝড় তুলবেন। আজ সকালে নন্দীগ্রামের রেয়াপাড়ার ভাড়াবাড়ি থেকে সকাল ৯ টা নাগাদ তিনি হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুনঃ মাস্ক ছাড়া মেট্রো যাত্রা করলে দিতে হবে জরিমানা, করোনা রুখতে কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের।

সেখান থেকে তিনি সোজা উত্তরবঙ্গের বিমান ধরবেন বলে জানা গেছে। এদিকে নন্দীগ্রাম ছাড়ার আগে সেখানকার দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। তাঁদের আশ্বাস দিয়েছেন ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেননা এই কেন্দ্র থেকে তিনি ১৫ হাজার ভোটে জিতবেন। পাশাপাশি, সেখ সুফিয়ানদের বলে গিয়েছেন, ইভিএম যে সব কেন্দ্রে রাখা হচ্ছে সেই সব জায়গায় কড়া নজর রাখতে হবে। পাহারা দিতে হবে। এদিকে আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে। যে কারণেই জঙ্গলমহলের নির্বাচনের পর এ বার উত্তরবঙ্গে কোমর বেঁধে নামার প্রস্তুতি শুরু।

এই তিনটি জনসভা থেকেই ১৪টি আসনের জন্য প্রচার সারবেন মমতা। এই দফায় মোট ৪৪টি আসনে ভোট হবে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মমতা প্রথম জনসভা করার কথা কোচবিহারের দিনহাটায়। তার পর নাটাবাড়ি এবং তুফাগঞ্জের জনসভা সেরে আলিপুরদুয়ারে যাওয়ার কথা তাঁর। প্রসঙ্গত আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবারই অমিতের সভা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সকালে তাঁর প্রথম সভা করার কথা কোচবিহারের শীতলকুচিতে এবং দুপুরে দ্বিতীয় সভা করার কথা আলিপুরদুয়ারের কালচিনিতে। তার পর সেখান থেকে সোজা চলে আসবেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সেখানে একটি রোড শো করার কথা তাঁর। তার পর আরও একটি রোড শো করার কথা আরামবাগে। তৃতীয় দফায় অর্থাত্‍ ৬ এপ্রিল ভোট রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ১৬ আসনে এবং হুগলির ৮টি আসনে।

ভোট মিটতেই নন্দীগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গের পথে মমতা, আজই উত্তরে প্রচারে অমিত। প্রসঙ্গত ২০১৯-এর লোকসভার নিরিখে উত্তরবঙ্গের ১৪টি আসনের মধ্যে ১২টিতেই এগিয়ে ছিল গেরুয়া শিবির। ফলে এ বারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ভোটটা নিজেদের দিকে টানার লক্ষ্যেই সর্বশক্তি উজাড় করে দিতে চাইছেন মমতা। তাই নিজের কেন্দ্র নন্দীগ্রামে ভোট মিটতেই কাল বিলম্ব না করে উত্তরবঙ্গের পথে ছুটলেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর