নজরবন্দি ব্যুরো: মাস্ক ছাড়া মেট্রো যাত্রা করলে দিতে হবে জরিমানা, করোনা রুখতে কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের। ফের করোনার থাবা উদ্বেগ বাড়াচ্ছে দেশে। ইতিমধ্যে করোনা রুখতে বেশ কয়েকটি রাজ্যে নয়া বিধিনিষেধ, নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। কঠর হচ্ছে প্রশাসন। জারি করা হয়েছে নাইট কার্ফু ও লকডাউন। গোটা দেশের মধ্যে সব থেকে বেশি চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র। কিন্তু পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। বঙ্গেও ঊর্ধমুখি করোনা ভাইরাসের গ্রাফ।
আরও পড়ুনঃ টাকা বিলি করার অভিযোগ সায়ন্তিকার বিরুদ্ধে; কমিশনের দ্বারস্থ বিজেপি।
কোভিড-১৯ থেকে রেহাই পেতে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু রাস্তাঘাটে সাধারণ মানুষের বেপরোয়া মনোভাব চিন্তা বাড়াচ্ছে। ট্রেনে বাসে মেট্রোতে মাস্কা ছাড়া যাতায়াত করছে একাধিক মানুষ। মাস্ক ছাড়া মেট্রো স্টেশনে প্রবেশ করা নিয়ে আগেই যাত্রীদের সতর্ক করেছিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, মেট্রো স্টেশনে বা মেট্রোরেলে মাস্কহীন যাত্রী দেখলেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং পুলিশ প্রশাসনকেও এই বিষয়ের উপর নজর রাখতে বলা হয়।
তার পরেই অনেকেই পুলিশের নজর এড়িয়ে মাস্ক ছাড়াই মেট্রোয় যাত্রা করেছেন। সেই কারণেই আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ। এবার থেকে নিয়োম লংঘন করলেই দিতে হবে ২০০ টাকা জরিমানা। নিত্যযাত্রীদের মধ্যে অধিকাংশ মাস্কের ব্যবহার করেন না। আর যারা করেন তাদের মধ্যে কারও কারও মাস্ক নাক বা থুতনির নিচে নামানো থাকে। করোনা ভাইরাস নিয়ে মানুষের এই বেপরোয়া মনোভাব চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। কারণ মেট্রো রেলের এসি রেক থেকে সংক্রমণ ছড়ানোর প্রবল সম্ভাবনা থেকেই যায়।
মাস্ক ছাড়া মেট্রো যাত্রা করলে দিতে হবে জরিমানা, করোনা রুখতে কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের। চিকিৎসকদের মতে, কোনো উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যাক্তি মাস্ক এসি রেকে থাকলে তার থেকে অন্যান্য যাত্রীদের মধ্যে খুব সহজেই সংক্রমণ ছড়িয়ে পরবে। এসির হাওয়া করোনা ড্রপলেট অনেক দুর পর্যন্ত ছড়িয়ে পরতে পারে। সেই কারণেই মেট্রোরেল কর্তৃপক্ষ ও প্রশাসন এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে।



