শুভেন্দুর পাল্টা সভায় সোমবার পরশুড়ায় মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুভেন্দুর পাল্টা সভায় সোমবার পরশুড়ায় মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর পালটা জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের ।সোমবার হুগলির পুরশুড়ায় সভা করবেন তিনি। নন্দীগ্রাম, পুরুলিয়ার পর এবার হুগলির পুরশুড়াতে জনসভা তাঁর। আগামিকাল , সোমবার ঠিক দুপুর একটা নাগাদ মঞ্চে ওঠার কথা মমতার।

আরও পড়ুনঃ টলি পাড়ার আরও দুই! তৃণমূলে যোগ দিলেন কৌশাণী – পিয়া ।

শুভেন্দুর জবাবে মুখ্যমন্ত্রী কী বলেন তিনি, সেদিকেই নজর সকলের। প্রসঙ্গত কয়েকদিন আগেই চন্দননগরে একটি রোড শো ও জনসভা করেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। শাসক দলের নানান বিষয় নিয়ে কটাক্ষ করেন তিনি। ২১এর বিধানসভা নির্বাচনে ‘হুগলি জেলায় তৃণমূল শূন্য পাবে’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তরুণ বিজেপি নেতা। উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে আরামবাগ-সহ হুগলির বিভিন্ন প্রান্তে মোটরের ওপর ভালো ফল করেনি তৃণমূল । হুগলি লোকসভা কেন্দ্রটিও বর্তমানে বিজেপির দখলে।

সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেখানে জয়ী হন। এছাড়াও হুগলিতে গোষ্ঠীকোন্দল যে যথেষ্টই রয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের গলাতেও শোনা গিয়েছে ‘বেসুরো’ কথাবার্তা। হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব এবং আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের সম্পর্কও তেমন ভাল নয়। তার উপর আবার জনসভায় শুভেন্দুর হুঙ্কার। রাজনৈতিক মহলের মতে, সব মিলিয়ে হুগলি জেলা নিয়ে যথেষ্ট চাপে তৃণমূল।

শুভেন্দুর পাল্টা সভায় সোমবার পরশুড়ায় মুখ্যমন্ত্রী। তাই শুভেন্দুর পালটা হিসাবে এবার হুগলির পুরশুড়ায় জনসভা করার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুপুর একটা নাগাদ সেখানেই জনসভা রয়েছে তাঁর। ওই সভা থেকে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত