টলি পাড়ার আরও দুই! তৃণমূলে যোগ দিলেন কৌশাণী – পিয়া ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টলি পাড়ার আরও দুই! বাংলার রাজনীতিতে যেমন একদিকে চলছে দলবদল, তেমনি আবার রাজনীতিতে উঠে আসছে বেশ নতুন নতুন মুখ। ভোটের আগে বাংলার যা পরিস্থিতি তাতে প্রতিদিন বদলে যাচ্ছে ভোট ব্যাংকের হিসেব। বদলাচ্ছে রাজ্য রাজনীতির সমীকরণ। বাংলায় আসন্ন ২১ এর বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলের সবথেকে বড় মুখ দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ভোটের আগে বাংলায় যে হিড়িক উঠেছে দলবদলের তাতে দলত্যাগী রা হটাৎ করেই একাধিক অভিযোগের আঙুল তুলেছেন তৃণমুলের দিকে।

আরও পড়ুনঃ মোদী-অধিকারী ঝটিকা সাক্ষাৎ। একমাসেই বিজেপির ‘গুড উইলে’ শুভেন্দু!

কিন্তু ব্যাক্তি মমতার বিরুদ্ধে অভিযোগ খুব কম মানুষের। প্রতিবার নিজের কাজের মধ্যে দিয়ে বাংলার সাধারণ মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন তৃণমূলের ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ভবনে ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দান করলেন টলি পড়ার দুই অতি পরিচিত মুখ। অভিনেত্রী কৌশানি মুখার্জী এবং পিয়া সেনগুপ্ত। রাজনৈতিক দিক থেকে বিভাজন বেশ স্পষ্ট টলিপাড়ায়।

গত কয়েকদিনে অতি জনপ্রিয় দুই অভিনেত্রীকে দেবলীনা দত্ত এবং সায়নী ঘোষ কে নিয়ে তরজা ও হয়েছে বিস্তর। সেসবের মধ্যেই কয়েকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ। সৌরভের পর এবার সেদিকেই পা ফেললেন এই মুহুর্তের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী। তাঁর সঙ্গে তৃণমূলে পা রাখলেন অভিনেত্রী পিয়া সেনগুপ্ত ।

দীর্ঘকাল অভিনয় জগতে আছেন পিয়া, বিখ্যাত সুখেন দাসের মেয়ে পিয়া সেনগুপ্ত অভিনয়ের পাশাপশি লেখা, পরিচালনার কাজও করছেন। তৃণমূলে যোগদানের পর জানিয়েছেন, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ অনুপ্রেরণা যুগিয়েছে তাঁকে। রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন তার অংশ হতেই তৃণমূলে যোগ দেন তিনি।

টলি পাড়ার আরও দুই! অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় মুখ কৌশনী। তৃণমূলে যোগ দানের পর স্পষ্ট জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেন, তাতে তাঁর বয়সের সকলকেই প্রভাবিত করে, এমনকি সব সময় সমস্ত কাজে যেভাবে ইন্ড্রাস্ট্রি থেকে গোটা রাজ্যের পাশে দাঁড়িয়ে আছেন মূখ্যমন্ত্রী, তাতে তাঁর পাশে দাঁড়িয়ে কাজ করতে চান তিনি। বহু পরিচিত মুখের দলত্যাগের পর নতুন মুখ কতটা বজায় রাখবে মানুষের বিশ্বাস আর ভরসা সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন