পাওয়া যায়নি মাঠ, আজ স্বরূপনগরে সভা হলোনা মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাওয়া যায়নি মাঠ, সেই কারণেই আজ সোমবার স্বরূপনগরের প্রার্থী বীণা মণ্ডলের হয়ে নির্বাচনী প্রচার করা হলোনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের। শেষ মুহুর্তে এসে কাল রাতে বাতিল হয়েছে এই সভা বলে জানিয়েছেন প্রার্থী নিজে। ফলত আজ মোট তিন জায়গা, বসিরহাট, রানাঘাট এবং দমদমে প্রার্থীদের হয়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুনঃমমতার শহিদ স্মরণে আছে আনন্দর নাম, শাহ্‌ কে মিথ্যেবাদী বলছে তৃণমূল

পায়ে আঘাত পাওয়ার পরেও থেমে থাকেননি তিনি। বারবার সভা মঞ্চ থেকে জানিয়েছেন এ লড়াইয়ে তিনি বসে থাকবেন কী করে, তাই ডাক্তারের বারণ সত্বেও তিনি হুইল চেয়ারে ঘুরছেন গোটা রাজ্য। SSKM থেকে বেরিয়েই সোজা ছুটে গিয়েছিলেন জঙ্গলমহলে, তারপর নিজের কেন্দ্রে ভোট করিয়েছেন সেখানে টানা থেকে। আর নন্দীগ্রামের ভোট মেটার পর থেকেই চারদিকে বাকি সব প্রার্থীদের হয়ে আবার প্রচার করেছেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ থেকে ফিরেই গতকাল জনসভা করেছেন বর্ধমানে, তার পর আজ তাঁর সভা করার কথা ছিলো, উত্তর ২৪ পরগনার ৩ কেন্দ্র, স্বরূপনগর, বসিরহাট, দমদম এবং নদিয়ার রানাঘাটে। ১৭ তারিখ দমদম ও রানাঘাটের বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটআছে পঞ্চম দফায়। কার্যত প্রচারে কোন খামতি রাখতে চাইছেনা ঘাসফুল শিবির। জোরকদমে প্রচার করছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কিন্তু স্বরূপনগরে মাঠ না পাওয়ার কারণে বাতিল হয়েছে সভা, অপরদিকে বিশেষ কারণে আজকের তালিকা থেকে বাতিল হয়েছে বারাসতের সভাও। ফলত অ্মআজ দিনভর মুখ্যমন্ত্রী  তিন জায়গা অর্থাৎ বসিরহাট, রানাঘাট এবং দমদমে প্রার্থীদের হয়ে জনসভা করবেন। সূত্রের খবর দলনেত্রীর কর্মসুচী অনুযায়ী স্বরূপ নগরের জনসভার নতুন দিন ঠিক করবে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন