Rampurhat Incident: নাড্ডাকে বিজেপির কেন্দ্রীয় দলের রিপোর্ট পেশ, তদন্তকে প্রভাবিত করবে জানালেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটে বগটুইয়ের নৃশংস হত্যার ঘটনার পরেই বগটুই গ্রামে উপস্থিত হয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে সেই রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজেপির এই রিপোর্ট তদন্তে প্রভাব ফেলবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুনঃ পাশ করলেও আপনি চাকরী পাবেন না, ফাঁস অডিও, সুপারিশ পত্র চাইল হাইকোর্ট

- Advertisement -

২৪ তারিখ বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। দলের মধ্যে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও কেন্দ্রীয় প্রতিনিধি দলের ছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, কর্নাটকের প্রাক্তন আইপিএস তথা সাংসদ রামমূর্তি এবং বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

ওই দিন প্রশাসনের বাধার মুখে পড়তে হয় বিজেপির প্রতিনিধি দলকে। পরে বেলা গড়িয়ে সন্ধ্যার মুখে বগটুই গ্রামে প্রবেশ করেন তাঁরা। গোটা এলাকা ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। এরপর নিজেদের মতো করে রিপোর্ট তৈরি করেন কেন্দ্রিয় নেতারা। পরে জেপি নাড্ডার কাছে জমা দেন।

Rampurhat Incident: নাড্ডাকে বিজেপির কেন্দ্রীয় দলের রিপোর্ট পেশ, তদন্তকে প্রভাবিত করবে জানালেন মমতা
Rampurhat Incident: নাড্ডাকে বিজেপির কেন্দ্রীয় দলের রিপোর্ট পেশ, তদন্তকে প্রভাবিত করবে জানালেন মমতা

সেখানে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে তৃণমূল সরকার। বালি, পাথর, কয়লার টাকা তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে যায়।আতঙ্কে ঘরছাড়া সাধারণ মানুষ। ঘটনাস্থলে মানবধিকার কমিশন এবং মহিলা কমিশনকে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

- Advertisement -

নাড্ডাকে বিজেপির কেন্দ্রীয় দলের রিপোর্ট পেশ, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ সরকার 

নাড্ডাকে বিজেপির কেন্দ্রীয় দলের রিপোর্ট পেশ, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ সরকার 
নাড্ডাকে বিজেপির কেন্দ্রীয় দলের রিপোর্ট পেশ, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ সরকার

বিজেপির এই আচরণের নিন্দা করছি। তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। একইসঙ্গে প্রতিহিংসামূলক রাজনীতি করছে বলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর বক্তব্য, জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের জন্য চক্রান্ত করা হচ্ছে। বিজেপির রিপোর্টে অনুব্রত মণ্ডলকে দোষী সাব্যস্ত করে একাজ করছে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর