‘ধনঞ্জয়ের কথা মনে আছে তো’, CBI-কে সাবধান করলেন মমতা

'ধনঞ্জয়ের কথা মনে আছে তো', CBI-কে সাবধান করলেন মমতা। এছাড়াও তিনি বলেন এই ঘটনায় রাজনৈতিক রঙ না লাগাতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে তোলপাড় গোটা রাজ্য। আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর বুধবার সকাল থেকেই তদন্তের কাজ শুরু করে দিয়েছে পুলিশ। এবার বুধবার ওই ঘটনার প্রতিবাদ জানাতে মধ্যরাতেই পথে নামতে চলেছেন কলকাতা সহ রাজ্যের মহিলারা। তবে শুধু তাই নয় মহিলা দের পাশাপাশি থেকবেন পুরুষরাও। তবে কোন রাজনীতির রঙ ছাড়াই এই কর্মসূচী পালনের ডাক দেওয়া হয়েছে। তবে তাঁর আগে বিকেলেই এই নিয়ে মুখ মুখ খুললেন মমতা। প্রসঙ্গ টানলেম ধনঞ্জয়ের ফাঁসির ঘটনাও।

বুধবার প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এই ঘটনা সোনার পর সারা রাত ঘুমাইনি, পুলিশ কমিশনারের সঙ্গে বার বার ফনে কথা বলেছি। এবং ১২ ঘণ্টার মধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।” সেই সঙ্গে ধনঞ্জয়ের ফাঁসির প্রসঙ্গ টেনে বলেন,”প্রমাণ ছাড়া নির্দোষকে কীভাবে গ্রেফতার করব? ধনঞ্জয়েক ঘটনা মনে আছে তো? দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেন সাজা না পান। আমি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, কোনও আপত্তি নেই।” এরপর তিনি বলেন,”কোনও নির্দোষ যেন শাস্তি না পায়। ধনঞ্জয়ের ঘটনায় যা হয়েছিল, তা যেন আর না হয়। মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল। তিনি এখন বিলাপ করেন। মেরে ফেলার হুমকি দিয়ে তাঁকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল।”

এছাড়াও তিনি বলেন এই ঘটনায় রাজনৈতিক রঙ না লাগাতে। আরজি করের এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাইছে বাম ও বিজেপি। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি বলব এরকম একটা সময়ে নির্যাতিতার পরিবারের পাশে থাকতে হয়। সমবেদনা জানাতে হয়। তা না করে বাম ও বিজেপি নিজেরা চক্রান্ত করে বাংলার বদনাম করতে চাইছে। সিপিআইএম নিজেদের অতীত দেখুক। আয়নার সামনে দাঁড়াক। বানতলার ঘটনা মানুষ ভোলেনি।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত