শাহকে ছাপিয়ে বাসুদেবের সুর পৌঁছালো মমতার পদযাত্রায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : শাহকে ছাপিয়ে বাসুদেবের সুর পৌঁছালো মমতার পদযাত্রায়। বোলপুরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রোড শো। ডাকবাংলো মাঠ থেকে শুরু পদযাত্রা। এই পদযাত্রার সামনের সারিতেই গান গাইছেন বাসুদেব দাস বাউল। বীরভূম সফরে এসে এই বাসুদেব বাউলের বাড়িতেই মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ।

আরও পড়ুনঃ টিআরপি বাড়াতে লক্ষ লক্ষ টাকার ঘুষ দিয়েছেন অর্ণব! বিস্ফোরক দাবি মুম্বই পুলিশের

এরপরই শুরু হয় বিতর্ক। বাসুদেবের মেয়ের পড়াশোনার খরচ বহনের কথা জানায় রাজ্য। এরপর পাল্টা আক্রমণ শানায় বিজেপিও। তাদের দাবি, শাহ আসাতেই প্রান্তিক শিল্পী মানুষের দুঃখ-দুর্দশার কথা মনে পড়েছে তৃণমূলের। ফের মঙ্গলবার মমতার পদযাত্রায় গান গাইতে দেখা গেল বাউল শিল্পী বাসুদেবকে। মঙ্গলবার প্রায় সাড়ে চার কিলোমিটার পথ হেঁটে যাবেন তিনি। বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে জামবুনি পর্যন্ত এই পদযাত্রা হয়। উপচে পড়ছে মানুষের ভিড়।

মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উপচে পড়ছে রাস্তার দু’ধার। হেঁটে, মানুষের ভিড়ে মিশে জনসংযোগই মমতার ইউএসপি। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় এভাবেই পথে নামতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। গতকাল বোলপুরের গীতাঞ্জলী ভবনে প্রশাসনিক বৈঠকের পর আজ, মঙ্গলবার বোলপুরের লজ মোড় থেকে জামবুনি পর্যন্ত রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একই দিনে নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। বোলপুরে তৃণমূলের রোড শোতে থাকছে দুটি ট্যাবলো। লাখো মানুষের ঢল, মমতার বন্দোপাধ্যায়ের পদযাত্রায় জনস্রোত, আদিবাসী,মতুয়া, ব্রাহ্মণ ,কীর্তণীয়া এরা সকলেই এই রোড শো-তে অংশ নেবেন বলে সূত্রের খবরে জানা গেছে। এ বিষয়ে অনুব্রত মন্ডলের দাবি, প্রায় ২ লাখ লোক হবে এই সভায়। রাজ্য-রাজনীতির চাপানোতরের মধ্যে সত্যিই কি অনুব্রতর এই প্রতিশ্রুতি সত্যি হবে নাকি শুধুই তা কথার কথা, সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন