টিআরপি বাড়াতে লক্ষ লক্ষ টাকার ঘুষ দিয়েছেন অর্ণব! বিস্ফোরক দাবি মুম্বই পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ঘুষ দিয়েছেন অর্ণব! বিস্ফোরক দাবি মুম্বই পুলিশের। চ্যানেলে টিআরপি নিয়ে ফের সরব মুম্বাই পুলিশ। তাঁদের দাবি, রিপাবলিক টিভির রেটিং অনৈতিকভাবে বাড়িয়ে দেওয়ার জন্য BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামী। গতকালই আদালতে একটি রিমান্ডে নোট দাখিল করেছে মুম্বাই পুলিশ৷ তাতে বলা হয়েছে, নিজের পদমর্যাদার অপব্যবহার করেছে CEO পার্থ দাশগুপ্ত।

আরও পড়ুনঃ সিএএ সমর্থনই তাঁর অবস্থানের ভিত্তি। তৃণমূলে আসছেন না শান্তনু।

আর খোদ অর্ণব গোস্বামী রিপাবলিকের হিন্দি এবং ইংরেজি চ্যানেলের রেটিং বাড়িয়ে নেওয়ার জন্য তাঁকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন। মুম্বই পুলিশের দাবি, পার্থকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই পার্থ দাশগুপ্তই নাকি পুরো টিআরপি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড। এবং তিনিই অর্থের বিনিময়ে টিআরপি হেরফের করার কাজটি করতেন। এছাড়াও ঘুষের টাকায় পার্থ নাকি মূল্যবান সামগ্রী কিনতেন, যা কিনা পুলিশ তাঁর ফ্ল্যাট থেকে বাজেয়াপ্তও করেছে। মামলার আরও তদন্তের জন্য পার্থ দাশগুপ্তকে আরও কিছুদিনের জন্য হেফাজতে চেয়েছে মুম্বই পুলিশ।

ঘুষ দিয়েছেন অর্ণব! বিস্ফোরক দাবি মুম্বই পুলিশের । বস্তুত, পুলিশের দাবি যদি প্রমাণিত হয়, তাহলে অর্ণব গোস্বামী বড়সড় বিপাকে পড়তে চলেছেন, তাতে সংশয় নেই। সূত্রে খবর, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই পার্থ দাশগুপ্তই নাকি পুরো টিআরপি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন