লড়লেন, জিতলেন… বহু দিন বাদে পায়ে হেঁটে নিজের অফিসে ঢুকলেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লড়লেন, জিতলেন…  ৩৭২৭ ভোটে জয়ী বাংলার মেয়ে। হাড্ডাহাড্ডি নন্দীগ্রাম। শুভেন্দুর মার্জিন টপকে, নন্দীগ্রামে এগিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষন আগে ১০ হাজার ০১১ ভোটে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই ব্যাবধান টপকে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ১৪১৭  ভোটে এগিয়ে গিয়েছিলেন মমতা।

আরও পড়ুনঃ ৩৭২৭ ভোটে জয়ী বাংলার মেয়ে। নন্দীগ্রামে জয় মমতার।

কিন্তু ফের লিড নিলেন শুভেন্দু অধিকারী। এই মুহুর্তে, শুভেন্দু অধিকারী ৯৭৯৮ ভোটে এগিয়ে।  এভাবেই সারাদিন চলেছে নন্দীগ্রামের গণনা।  বাংলা তথা সারা দেশের নজর নির্বাচনী কুরুক্ষেত্রের এপিসেন্টার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কে হাফ লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ করেছিলেন। প্রথম দিকে বেশ ভালো লিডে এগোচ্ছিলেন শুভেন্দু অধিকারী।

এদিকে, তৃণমূল শিবিরের বক্তব্য ছিলোই, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে গণনার শেষে শুভেন্দু এগিয়ে থাকলেও ১ নম্বর ব্লকে এখনও গণনা শুরু হয়নি। ফলে আপাতত শুভেন্দু এগিয়ে থাকলেও মমতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যাবেন বলেই মনে করছে নন্দীগ্রামের তৃণমূল শিবির। তবে সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় সেখানে ফল ঘোষণায় দেরি হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

৩৭২৭ ভোটে জয়ী বাংলার মেয়ে। কর্মীদের চাঙ্গা করতেই তিনি জানিয়েছিলেন বেলা গড়াবে , ভোট বাড়বে তাঁর। হলও সেরকমটাই। প্রতি রাউন্ডে একেবারে নেক টু নেক ফাইট দিয়ে শেষ মেশ হাফ লাখ ভোটে হারানোর বাজি ধরা প্রতিপক্ষকে ৩ হাজার প্লাস ভোটে হারিয়ে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই লড়াই শেষে জয়ী হয়ে এতদিন বাদে নিজের পায়ে হাঁটলেন বাংলার মেয়ে। রাজ্যের এবং নিজের জয় নিশ্চিত হওয়ার পরই কালিঘাটের বাড়ি থেকে নিজের পায়ে হেঁটে অফিসে ঢুকলেন মমতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত