Mamata Banerjee: মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে, মিডিয়া ট্রায়াল নিয়ে সরব মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সরব হয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষার দাবিতে সরবহলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, দেশ ক্রমাগত জরুরী অবস্থার দিকে এগিয়ে চলেছে। একমাত্র বিচারব্যবস্থা গণতন্ত্র ও দেশবাসীকে রক্ষা করতে পারে। মিডিয়া ট্রায়ালের বিষয়ে বিচারপতি যাতে নজর দেন সেবিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে।

আরও পড়ুনঃ Naihati: নৈহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু, থমথমে গোটা এলাকা

মুখ্যমন্ত্রীর কথায়, বিচারের আগেই মিডিয়া ট্রায়াল হচ্ছে। সংবাদমাধ্যমে বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারে না। তারা কাউকে অপরাধী বলে দাগিয়ে দিতে পারে না। আমার সম্মান নষ্ট করে দিতে পারে না এরা। মানুষের সম্মানই বড়। আমাদের সম্মান চলে গেলে সব চলে যায়। এতে অযথা মানুষকে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষার দাবিতে সরব হন তিনি।

মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে, প্রধান বিচারপতির সামনে বিস্ফোরক মমতা 
মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে, প্রধান বিচারপতির সামনে বিস্ফোরক মমতা

এরপরেই দেশের প্রধান বিচারপতি ইউইউ ললিতের উদ্দেশ্যে বলেন, আমি আমাদের প্রধান বিচারপতি ললিতজিকে ধন্যবাদ জানাতে চাই। মাত্র ২ মাস পদে থাকলেও তিনি দেখিয়ে দিয়েছেন বিচারব্যবস্থা কাকে বলে। বিচারব্যবস্থায় মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সাম্প্রতিককালে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিচারব্যবস্থার মানুষকে বিপর্ষয় ও অন্যায়ের হাত থেকে বাঁচানো উচিত। বিচারব্যবস্থার মানুষের কান্না শোনা উচিত। মানুষ এখন দরজা বন্ধ করে কাঁদছে।

মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে, প্রধান বিচারপতির সামনে বিস্ফোরক মমতা 

মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে, প্রধান বিচারপতির সামনে বিস্ফোরক মমতা 
মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে, প্রধান বিচারপতির সামনে বিস্ফোরক মমতা

তিনি বলেন, আমি বলছি না মানুষের বিচার ব্যবস্থা থেকে বিশ্বাস উঠে গিয়েছে। কিন্তু পরিস্থিতি খারাপ থেকে খারাপ হচ্ছে। বিচারব্যবস্থাই একমাত্র মানুষকে বিপর্যয় থেকে বাঁচায়। বিচারব্যবস্থা মানুষের কান্না শুনুক। আড়ালে অনেক কিছু হচ্ছে বলেও আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত