মন্ত্রীদের গাড়িতে লালবাতি ব্যবহারে ‘না’ দিদির, যা খুশি বলা যাবেনা সোশ্যাল মিডিয়ায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মন্ত্রীদের গাড়িতে লালবাতি ব্যবহারে ‘না’ দিদির,  সঙ্গে একপ্রকার প্রোটকল জারি করলেন নেতা মন্ত্রীদের জন্য। তৃতীয় বার জয় লাভ করে আজই প্রথম দলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার জয়ী বিধায়ক, রাজ্যসভা, লোকাসভার সাংসদ, মমতা সরকারের তৃতীয় বারের মন্ত্রীগন এবং পুরসভার চেয়ারম্যান তথা পুর প্রশাসকদের নিয়ে বৈঠক সেরেছেন তিনি।

আরও পড়ুনঃ বাড়লো দায়িত্ব, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক

মিটিং শেষের সারাংশ একাধিক পদে রদবদলের পাশাপাশি নেতা মন্ত্রীদের জন্য একগুচ্ছ প্রোটকল জারি করেছেন মুখ্যমন্ত্রী। কড়া বার্তা দিয়েছেন স্বচ্ছতার বিষয়ে। গত কয়েকদিন ধরেই এই বৈঠকের দিকে তাকিয়ে আছে রাজ্য- রাজনীতির সকলেই। কারণ ইঙ্গিত স্পষ্ট নিজের বিধানসভা কেন্দ্রে হারলেও, গোটা রাজ্য জুড়ে ২৯৪ আসনে তাঁর মুখের কথা বলেই বিপুল মার্জিনে ফিরেছেন বাংলার ক্ষমতায়, এবার আগামী ৫ বছরের জন্য বড়ো পরিকল্পনা নিতে চলেছেন তিনি।

লকডাউনের জেরে যাতায়াতে অসুবিধে এবং ইয়াস মোকাবিলার জন্য কয়েকটি জেলা ছাড়া বাকি সকল জেলার নেতা মন্তড়িদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ করেই ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত জানিয়েছেন একের পর এক। প্রথমেই ঘোষণা করেছেন দলে এক ব্যাক্তি এক পদ নীতির কথা। জানিয়েছেন যারা মন্ত্রী হয়েছেন তারা জেলার সভাপতি হতে পারবেন না।

সেই মত দলের খোল নলচে পালটে আসনের রদবদল করেছেন একাধিক জায়গায়। যুব সভাপতির পদ থেকে সরিয়ে অভিষেককে বানিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেকের জায়গায় এনেছেন সায়নীকে। এছাড়াও আরও একাধিক ক্ষেত্রেও বদল ঘটেছে। তার পাশাপাশি দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে নেতা মন্ত্রীদের একগুচ্ছ কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

মন্ত্রীদের গাড়িতে লালবাতি ব্যবহারে ‘না’ দিদির,  সাফ জানিয়েছেন  কোন মন্ত্রী নিজেদের গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না। এমনকি দায়িত্বে থাকা নেতামন্ত্রীরা চাইলেই সোশ্যাল মিডিয়ায় যা খুশি বলতে পারবেন বলেও জানানো হয়েছে। গত ১০ বছরের শাসন কালের পর জিতে ফিরলেও দলের গায়ে লেগছে একাধিক দাগ। তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরে সেব দাগ মুছতে তৎপর মমতা নেতা মন্ত্রীদের উদেশ্যে এক গুচ্ছ কড়া পদক্ষেপ জারি করেছেন।

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন