নজরবন্দি ব্যুরোঃ বাড়লো দায়িত্ব, জল্পনা সত্যি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কানাঘুষো চলছিলোই চলছে মুকুল রায় ছেড়ে যাওয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসতে চলেছেন তিনি। আজকের দলীয় বৈঠকের শেষে জানা গেলো হলোই তাই। মুকুলের ছেড়ে যাওয়া জায়গাতেই অভিষেক হল অভিষেকের।
আরও পড়ুনঃ পদ ছাড়লেন অভিষেক, যুব তৃণমূলের রাজ্য সভাপতি হলেন সায়নী ঘোষ
ক্ষমতায় ফিরে প্রথম বারের জন্য দলীয় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই বৈঠকে পদগত, নীতিগত, অবস্থান গত একাধিক বিষয়ে রদবদল ঘটিয়ে দলের ভাবমূর্তি আরও গ্রহণ যোগ্য করতে খোল নালচে পালটে ফেলেছেন মমতা। কিছু কিছু ক্ষেত্রে একেবারে গোড়া থেকে বদল করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে হ্যাট্রিক জয়ের পর দলের সংগঠনকে মজবুত করতে ‘এক ব্যক্তি এক পদ’ ফর্মুলায় হাঁটলো তৃণমূল কংগ্রেস।
তবে এই বৈঠকের সব সিদ্ধান্তের পাশাপাশি সকলের নজর ছিল যুবরাজের দিকে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতির দিকে। গোটা নির্বাচন কাল মমতাকে পাশে সরিয়ে রেখে যেভাবে গোটা নির্বাচন কাল গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা সুর চড়িয়ে ছিলেন ‘ভাইপো’ তত্বে এবং পুরো বিষয় যেভাবে সামলেছিলেন তিনি তাতে ওয়াকিবহাল মহল- রাজনৈতিক মহল সকলেই একযোগে মনে করছেন শুভেন্দু অধিকারী যতই বয়সে ছোট অভিষেককে নাবালক বলুন না কেনো, ২১ এর মহারণে একক লড়াইয়ে সাবালক হয়ে উঠেছেন ‘ভাইপো’ অভিষেক।
নির্বাচন কাল থেকে ইয়াস বিপর্যয় যেভাবে মাঠে নেমে লড়াই করেছেন, প্রতিটা আক্রমণে কখনো যেভাবে মুহুর্তে প্রমাণ হাতে মঞ্চে উঠে দেখিয়েছেন আর কখনো সময় বুঝে চুপ করে থেকেছেন তাতে অনেকেই মনে করছেন এক দশক ধরে রাজনীতির পাঠ নিয়ে পরিপুর্ন হয়েছে অভিষেক। এমনিতেই তৃণমূল কংগ্রেসের অঘোষিত দ্বিতীয় নম্বর এবং ঘোষিত যুবরাজ ছিলেন, ওয়াকিবহাল মহল মনে করছে আজকের পর থেকে দলের ঘোষিত দ্বিতীয় নাম্বার ও তিনিই।
জল্পনা ছিলোই আজ উচ্চতর পদে অভিষেক হবে যুবরাজের। বিকেল সাড়ে তিনটে নাগাদ ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হওয়ার পর ভার্চুয়াল বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী। তার পরেই একে একে সামনে আসে পদ পরিবর্তনের চিত্র। আজকের বৈঠকেই মমতা ঘোষণা করেন ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কথা। তা মেনেই যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করেন অভিষেক। সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছিল তাই হলে অভিষেকের পদে বসবেন কে? জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী-নেত্রী ততা এই নির্বাচনে দক্ষিন আসানসোলের পরাজিত প্রার্থী সায়নী ঘোষ বসলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদে।
বাড়লো দায়িত্ব, জল্পনা সত্যি করে মুকুলের ছেড়ে যাওয়া পদে অভিষেক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুত্রের খবর দিনে দিনে রাজনীতিতে সাবালক হয়ে উঠেছেন অভিষেক। এক দশকের অভিজ্ঞতা আর গত নির্বাচনে তাঁর ধৈর্য্য তাঁকে এই পদের যোগ্য বানিয়েছে। তাছাড়া মুকুল রায় যাওয়ার পর থেকেই এই পদ শূন্য ছিলোই। দলের বাকি নেতারাও নিজেদের পদে আসীন। জল্পনা সত্যি করেই এবার অভিষেকের কাঁধে আরও বড়ো দায়িত্ব দিলেন মমতা।
অন্যদিকে সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভাপতি হলেন কাকলি ঘোষ দস্তিদার। বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী হলেন রাজ্য তৃণমূলের সংস্কৃতি শাখার সভাপতি। তৃণমূলের শ্রমিক সগঠনের সর্বভারতীয় সভানেত্রী হলেন দোলা সেন। আর শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হলেন প্রাক্তন বাম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।



