পদ ছাড়লেন অভিষেক, যুব তৃণমূলের রাজ্য সভাপতি হলেন সায়নী ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পদ ছাড়লেন অভিষেক, জল্পনা ছিলোই আজ উচ্চতর পদে  অভিষেক হবে যুবরাজের। জল্পনা চলছে মুকুল রায় ছেড়ে যাওয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছিল তাই হলে অভিষেকের পদে বসবেন কে? জল্পনার অবসান ঘটিয়ে  অভিনেত্রী-নেত্রী সায়নী ঘোষ বসলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদে।

সমস্ত সাংসদ বিধায়ক থেকে প্রশাসনিক কর্তাদের ডাকা হয়েছে ওই সভায়। সেখানেই একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো। দলের সংগঠনকে মজবুত করতে ‘এক ব্যক্তি এক পদ’ ফর্মুলায় হাঁটলো তৃণমূল কংগ্রেস। কিছু কিছু ক্ষেত্রে একেবারে গোড়া থেকে বদল করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে হ্যাট্রিক জয়ের পর দলের ভাবমূর্তি আরও গ্রহণ যোগ্য করতে খোল নালচে পালটে ফেলেছেন মমতা।

পদ ছাড়লেন অভিষেক, যুব তৃণমূলের রাজ্য সভাপতি হলেন সায়নী ঘোষ। তবে এক নয়, একেবারে একাধিক পদে বড়ো বদল ঘটিয়েছেন তিনি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগের পর রাজ্যের যুব তৃণমূলের সভাপতি হলেন সায়নী ঘোষ। অভিনয়ের উঠোন ছেড়ে রাজনিতির ময়দানে আসা সায়নীর উদ্যম প্রথম থেকেই নজর কেড়েছে সকলের। পদত্যাগ করেই জল্পনা সত্যি করে মুকুলের ছেড়ে যাওয়া পদে অভিষেক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে  সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভাপতি হলেন কাকলি ঘোষ দস্তিদার। বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী  হলেন রাজ্য তৃণমূলের সংস্কৃতি শাখার সভাপতি। তৃণমূলের শ্রমিক সগঠনের সর্বভারতীয় সভানেত্রী হলেন দোলা সেন। আর শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হলেন প্রাক্তন বাম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর