নজরবন্দি ব্যুরোঃ কিংবদন্তি চিকিত্সক, বঙ্গীয় ইতিহাসের এক কঠিন সময়ে তাঁর মাসিক লাখ টাকার প্র্যাকটিস ছেড়ে দিয়ে বিপন্ন বাঙালিদের রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়। বিধান ওরফে ভজন, ১৯১১ খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে (বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ) শিক্ষকতা ও চিকিৎসা পেশা শুরু করেন।
আরও পড়ুনঃ আনলকের পয়লাতে রক্তাক্ত রাজপথ, মিনি বাসের ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর, আশঙ্কাজনক ৮!


১ জুলাই ১৮৮২ সালে জন্মগ্রহন আর ১ জুলাই ১৯৬২ সালে মৃত্যু। প্রতি বছর, ১লা জুলাই দিনটিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (Indian Medical Association/ IMA) কর্তৃক ‘জাতীয় চিকিৎসক দিবস’ (National Doctors’ Day) হিসাবে পালন করা হয়। বিধান চন্দ্র রায় ছিলেন ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ১৯৪৮ খ্রিস্টাব্দে থেকে আমৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তাঁর বিশেষ খ্যাতি ছিল। ১৯১১ খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে (বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ) শিক্ষকতা ও চিকিৎসা পেশা শুরু করেন।
পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। ১৯২৩ খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রভাবে রাজনীতিতে যোগ দিয়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। পরে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌরসংস্থার মেয়র নির্বাচিত হন। ১৯৩১ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধির ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। ১৯৪৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন।
১৯৪৮ খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি পাঁচটি নতুন শহরের প্রতিষ্ঠা করেন: দূর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর-কল্যাণগড় ও হাবড়া। তাঁর চৌদ্দ বছরের মুখ্যমন্ত্রীত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। ১৯৬১ খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তাঁর সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তাঁর জন্ম ও মৃত্যুদিন ১লা জুলাই দিনটি সারা ভারতে “চিকিৎসক দিবস” রূপে পালিত হয়।


কিংবদন্তি চিকিত্সক, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় কে শ্রদ্ধা জানিয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
On the occasion of #DoctorsDay, I pay my humble tribute to former CM of WB, Dr. Bidhan Chandra Roy.
Extending my heartfelt gratitude to the entire medical fraternity who are tirelessly serving in these trying times. Their contribution in combating #COVID19 is unparalleled.
— Mamata Banerjee (@MamataOfficial) July 1, 2021








