আনলকের পয়লাতে রক্তাক্ত রাজপথ, মিনি বাসের ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর, আশঙ্কাজনক ৮!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আনলকের পয়লাতে রক্তাক্ত রাজপথ, বাসের তলায় পড়ে মৃত্যু পুলিশকর্মীর, আহত ১৩! করোনার দ্বিতীয় ঢেউ এর ধাক্কা সামলাতে গত মাস খানেক গনপরিবহণ বন্ধ আছে রাজ্যে। এই মুহুর্তে লোকাল বা মেট্রো চলাচল শুরু না হলেও, আজ থেকে শুরু হয়েছে বাস চলাচল। কিন্তু বাস চলাচলের প্রথম দিনেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল শহর কলকাতা।

আরও পড়ুনঃ মহানগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে অফিস যাত্রীরা, সময়ে দেখাই দিচ্ছে না বেসরকারি বাস

মেটিয়াবুরুজ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল মিনি বাসটি। ফোর্ট উইলিয়ামের সামনে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বিপুল গতিতে সাউথ গেটের পাঁচিল ভেঙে ঢুকে যায় বাস। বাসের সামনে ছিলেন এক বাইক আরোহী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। পরিচয় মিলেছে মৃত বাইক চালকের। তিনি পেশায় পুলিশ কর্মী। নাম বিবেকানন্দ দাস।কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

আরও পড়ুনঃ এবার গরীব শুটারের পাশে সনু, জার্মান রাইফেল কিনতে বাড়ালেন সাহাজ্যের হাত

বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দূর্ঘটনার ফলে ১৩ জন যাত্রী গুরুতোর জখম হয়েছেন। যার মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফোর্ট উইলিয়াম থেকে জওয়ানরাও ছুটে আসেন। ব্যাপক ক্ষতি হয়েছে বাসটির। দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসের সামনের চাকা। ছিটকে গিয়েছে পিছনের চাকাও। বাসের যাত্রীদের দাবি মত্ত অবস্থায় ছিলেন গাড়ির চালক। খুব রাফ ড্রাইভিং করছিলেন। দ্রুত গতিতে বাঁক নিতেই ঘটে যায় এই দুর্ঘটনা।

আনলকের পয়লাতে রক্তাক্ত রাজপথ, ঘটনার জেরে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। খিতিয়ে দেখা হচ্ছে কিভাবে ঘটল ঘটনা। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতেও চোখ রাখা হয়েছে। ড্রাইভার মত্ত অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত