Cabinet Reshuffle: ৪-৫ জনকে সরাব, দলের কাজে নিয়ে যাব, ৫-৬ জনকে নিয়ে আসব, জানালেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী বুধবার মন্ত্রীসভাকে ঢেলে সাজাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এমনটাই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন বুধবার একটি বৈঠক ডেকে এই বপদল তিনি করবেন সেখানে নতুন মুখ আসতে পারে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ৪-৫ জনকে সরাব, দলের কাজে নিয়ে যাব, ৫-৬ জনকে নিয়ে আসব।

আরও পড়ুনঃ Mamata Banerjee: রাজ্যে নতুন ৭ টি জেলা, ঘোষণা মমতার

এই মুহুর্তে মন্ত্রীসভার একাধিক দফতর সামলাতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। পার্থ চট্টোপাধ্যায়ের থেকে তিনটি মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রীই। একাধিক দফতরকে ভেঙে নতুন করে মন্ত্রীসভা গঠনের প্রয়োজন রয়েছে বলেম মনে করছে সরকার। তাই একেবারে সমস্ত মন্ত্রীদের দফতর থেকে সরিয়ে বদলাচ্ছে মন্ত্রীসভার খোলনলচে।

৪-৫ জনকে সরাব, দলের কাজে নিয়ে যাব, মন্ত্রীসভা নিয়ে জানালেন মমতা 

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অনেকে অনেকরকম খবরের কাগজে লিখছেন। মন্ত্রিসভা ভেঙে নতুনভাবে গড়া হবে এমন কোনও পরিকল্পনা আমাদের নেই। তবে একটা রদবদল করতে হবে। সুব্রত মুখোপাধ্য়ায়, সাধন পান্ডে মারা গিয়েছেন। পার্থ চ্য়াটার্জি জেলে রয়েছেন। এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো করবে হবে? বেশ কয়েকটি মন্ত্রী পদ ফাঁকা পড়ে রয়েছে। সুব্রতদা পঞ্চায়েত দেখেতেন, পিএইচই দেখতেন, সাধন পান্ডে সেলফ হেলফ গ্রুপ দেখতেন, পার্থ ইন্ডাস্ট্রি দেখতেন। পরশু বিকেল চারটেয় একটা ছোট রদবদল ঘোষণা করা হবে। মন্ত্রিসভায় রয়েছেন এমন ৪-৫ জনকে দলের কাজ লাগাব। নতুন ৫-৬ জনকে নিয়ে আসা হবে।

যদিও তৃণমূল সূত্রে খবর, সমস্ত মন্ত্রীদের পদত্যাগ না করালেও বড় সংখ্যক মন্ত্রীদের দফতরে বদল আনতে চাইছেন মমতা। সেক্ষেত্রে একই দফতর ভাগ করে দিতে পারেন তিনি। এর মধ্যে থাকছে শিক্ষ, শিল্প, বাণিজ্য, আবাসন, পূর্ত দফতর। সমস্ত বিষয়গুলিকে আলাদা আলাদা মন্ত্রীদের হাতে তুলে দিতে চান মমতা।

৪-৫ জনকে সরাব, দলের কাজে নিয়ে যাব, মন্ত্রীসভা নিয়ে জানালেন মমতা 

৪-৫ জনকে সরাব, দলের কাজে নিয়ে যাব, মন্ত্রীসভা নিয়ে জানালেন মমতা 

তৃণমূল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় নতুন করে আনা হতে পারে বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, তাপস রায়দের মতো গুরুত্বপূর্ণ বিধায়কদের। একাধিক মন্ত্রকের ক্ষেত্রে বদল আসতে পারে ওই দিনেই। তবে নতুন মুখ হিসাবে কাদের দেখা যেতে পারে? কারাই বা বাদ পড়বেন? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন