নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এসবের মাঝেই এক অন্য রূপে ধরা দিলেন তৃণমূলের সুপ্রিমো। চা বাগানে শ্রমিকদের সঙ্গে হাত মিলিয়ে চা তুলতে দেখা গেল তাঁকে।
আরও পড়ুন: বালু গ্রেফতারের পর রাজ্যে কৃষকের সংখ্যা কমল ৭০ শতাংশ! ৫ হাজার কোটি দুর্নীতির অভিযোগ


চা বাগানের শ্রমিকরা ঠিক যেভাবে মাথা দিয়ে পিঠের দিকে ঝুড়ি ঝুলিয়ে চা তোলেন, ঠিক সেই ভাবেই সেজে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের সঙ্গে একান্তভাবেই মিশে গিয়েছিলেন তিনি। রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সকলেরই জানা। তবে তার বাইরেও রাজনীতির বাইরে বিভিন্ন ক্ষেত্রে অন্য রূপে দেখা গিয়েছে তাঁকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসংযোগ মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য। পাহাড় সফরে হোক কিংবা জঙ্গলমহলে, যেকোনও জায়গায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

আজ চা শ্রমিকদের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”পাহাড় এবং সমতলের মধ্যে ঐক্যের বাঁধন তৈরি হয়েছে। আমি মনে করি সকলে একসঙ্গে আমরা কাজ করব। আমি কিন্তু মুখে বলি না। আমি রক্তের সম্পর্ক দিয়ে করে দেখাই। আমি খুব খুশি।”



পাহাড়ে অন্য রূপে মুখ্যমন্ত্রী, জনসংযোগ গড়তে চা বাগানে ‘শ্রমিক’ সাজলেন মমতা

বুধবার দুপুরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াংয়ে ভাইপোর বিয়েতে যোগ দেবেন তিনি। গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি কোনও পারিবারিক অনুষ্ঠানে থাকেন না। তবে এই নবদম্পতি তাঁর কাছে আর্শীবাদ নিতে আসবেন। পাহাড়ে এটাই তাঁর প্রথম কর্মসূচি। এরপর পূর্ব নির্ধারিত কাজ সেরেই আগামী ১২ তারিখ কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।








