যোগিরাজ্যে গ্যাংরেপ, আগামিকাল প্রতিবাদ মিছিল মমতার। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যোগিরাজ্যে গ্যাংরেপ, আগামিকাল প্রতিবাদ মিছিল মমতার। হাথরাস গণধর্ষণ কান্ডে আপাতত সোচ্চার গোটা দেশ। হেভিওয়েট অভিনেতা-অভিনেত্রী সকলেই এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা। জল এতটাই গড়িয়েছে যে যোগী প্রশাসনকে বরখাস্তের দাবি জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে আগামিকাল কলকাতায় প্রতিবাদ মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ রাজ্যে ফের বাড়ছে সংক্রমণ। মাস্ক পরুন, দেখুন আজকের বুলেটিন।

গতকাল হাথরাসের নির্যাতিতার পরিজনদের সঙ্গে দেখা করতে যান রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। তবে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। কংগ্রেসের প্রাক্তন সভাপরিকে কার্যত ঘাড়ধাক্কা দেওয়া হয়। একই ভাবে আজ তৃনমূলের প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। সাংসদ ডেরেক ও ব্রায়েন কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়।

দিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে প্রতিনিধিদল পৌঁছে গিয়েছিল নির্যাতিতার বাড়ির দেড় কিলোমিটার দূরত্বে। কিন্তু এরপরই ওই দলকে আটকে দেয় পুলিশ। ওই দলে ছিলেন তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, ড. কাকলি  ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডল এবং প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। সেখানেই পুলিশ ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় ডেরেক কে।

নির্জাতিতার গ্রাম এবং বাড়িকে নিশ্ছিদ্র প্রহরায় ঘিতে রেখেছে পুলিশ, সাংবাদিকদেরও ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে আগামিকাল কলকাতার বুলে প্রতিবাদ মিছিল করতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়।

যোগিরাজ্যে গ্যাংরেপ, আগামিকাল প্রতিবাদ মিছিল মমতার। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামিকাল হাথরাস গ্যাংরেপ কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল হবে কলকাতার বিড়লা প্ল্যানেটেরিয়াম থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। সেই প্রতিবাদ মিছিলের সর্বাগ্রে হেঁটে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মিছিল শুরু হবে বিকেল ৩টেয় চলবে ৪টে পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত