রবিবার রাতেই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দুর্যোগ কবলিত জলপাইগুড়িতে পৌঁছেছেন। রাতেই মৃত দ্বিজেন্দ্রনারায়ণ সরকারের পরিবারের সঙ্গে দেখা করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় । দেখা করলেন আহতদের সঙ্গে। কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী-সহ অন্যান্যরা।



আরও পড়ুন : দুর্যোগ কবলিত জলপাইগুড়িতে রাতেই যাচ্ছেন মমতা, বাতিল অভিষেকের সফর
ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে সোমবার তিনি দেখা করবেন। বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ায় তিনি কোনও আর্থিক সাহায্য ঘোষণা না করলেও সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হাসপাতাল থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাসপাতাল কর্মীদের প্রশংসা করেন তিনি। জানান উদ্ধারকাজ শেষ হয়েছে।

মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর, রাতেই আহতদের দেখতে হাসপাতালে
মুখ্যমন্ত্রী বলেন, “দলের সকলে কাজ করেছে। প্রশাসন ভাল করেছে। এখন রাজনীতির সময় নয়।” রবিবার বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব শুরু হয়। এদিন ঘন্টায় অন্তত ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যায় বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের পাশাপাশি ছিল শিলাবৃষ্টিও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির রাজারহাট, বার্নিশ, বাকালি, জোরপাকড়ি, মাধবডাঙা, সাপ্টিবাড়ি গ্রামে। প্রাণ হারান অন্তত পক্ষে ৪ জন।









