Mamata Banerjee: টেলিফোনিক আলাপ মুখ্যমন্ত্রী-রাজ্যপালের, শপথের দিন নিয়ে সৌজন্য বিনিময়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন রাজ্যপালের আসনে সিভি আনন্দ বোস বসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। আবারও কী রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব দেখবে বাংলা? নিকট অতীতের কথা মনে করে সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে এমন কিছু ঘটবে না, এমনটা জানিয়েছিলেন রাজ্যপাল স্বয়ং। সেই বক্তব্যের পরই মমতা ব্যানার্জীর পক্ষ থেকে এল শুভেচ্ছা। টেলিফোনিক সৌজন্য বিনিময় করলেন দু’জন। তিনি কবে শপথ নিতে চান, এই বিষয়ে মুখ্যমন্ত্রী-রাজ্যপালের প্রথমবার কথোপকথন হয়।

আরও পড়ুন: ডিসেম্বরেই হতে চলেছে মোদী মমতার বৈঠক, এবার রাজ্যের দাবি কি মেটাবে কেন্দ্র?

মুখ্যমন্ত্রী ফোন করে প্রথমেই সৌজন্য সাক্ষাৎ সারেন রাজ্যপালের সঙ্গে।এরপর জানতে চান শপথ গ্রহণের জন্য আগামী সোমবার (২১ নভেম্বর) এবং বুধবার (২৩ নভেম্বর) কোন দিনটি বেছে নিতে চান রাজ্যপাল বো। এর উত্তরে রাজ্যপাল বলেন মুখ্যমন্ত্রীর সুবিধা মতো দিনেই তিনি শপথ নেবেন। সুত্রের খবর, সম্ভবত বুধবার দিন শপথের দিন হিসাবে বেছে নেওয়া হবে। তবে আনুষ্ঠানিক বিবৃতি এখনও মেলেনি।

টেলিফোনিক আলাপ মুখ্যমন্ত্রী-রাজ্যপালের, শপথের দিন নিয়ে সৌজন্য বিনিময়
টেলিফোনিক আলাপ মুখ্যমন্ত্রী-রাজ্যপালের, শপথের দিন নিয়ে সৌজন্য বিনিময়

মুখ্যমন্ত্রী সহযোগীতার দিকে আরও একধাপ এগিয়ে জানান, দিল্লিতে বঙ্গ ভবনে বাংলার একাধিক আমলা সব সময় উপস্থিত থাকেন। তাই কোনও প্রয়োজন মনে করলে যেন আনন্দ বোস সরাসরি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাই সেখানে তাঁকে সমস্ত সহযোগিতা করবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হল রাজ্যের নতুন রাজ্যপালের। শপথ গ্রহণের জন্য আগামী সোমবার (২১ নভেম্বর) এবং বুধবার (২৩ নভেম্বর)— এই দুটি দিনের প্রস্তাব আনন্দ বোসকে দেন মমতা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজ্যের ভাবী রাজ্যপালকে জানান, তাঁর সুবিধা মতো একটি দিন বেছে নেওয়ার জন্য।

সেই অনুযায়ী চূড়ান্ত প্রস্তুতি করে ফেলবে রাজ্য সরকার। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী আনন্দ বোসকে আরও জানান, দিল্লিতে বঙ্গ ভবনে বাংলার একাধিক আমলা সব সময় উপস্থিত থাকেন। তাই কোনও প্রয়োজন মনে করলে যেন আনন্দ বোস সরাসরি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাই সমস্ত সহযোগিতা করবেন। শুক্রবারই মুখ্যমন্ত্রী ফুল পাঠিয়েছিলেন আনন্দ বোসকে। তারপর শনিবার দু’জনের মধ্যে প্রথম বার ফোনে কথা হল, তাঁদের কথপকথন ইতিমধ্যেই আশ্বস্ত করছে বঙ্গবাসীকে।

টেলিফোনিক আলাপ মুখ্যমন্ত্রী-রাজ্যপালের, শপথের দিন নিয়ে সৌজন্য বিনিময়

cv ananda bose 3সংবাদ সংস্থা পিটিআইকে টেলিফোনে এর আগেই নতুন রাজ্যপাল জানিয়েছিলেন,“আমি যাবতীয় দ্বন্দ্বের একটা সমাধান চাই সঠিক পথে। কারণ সব সমস্য়ার সমাধান আছে। সব পক্ষকে একজায়গায় নিয়ে আসতে চাই। সংবিধান চায় রাজ্যপাল রাস্তাটা জানবেন, পথ দেখাবেন আর সেই পথে যাবেন”। রাজ্যপাল আরও বলেন, বাংলার রাজ্যপাল হয়ে তিনি গর্বিত। রাজ্যপাল রাজ্য ও কেন্দ্রের মধ্যে রামধনু সেতু হিসাবে কাজ করবেন এটাই তো হওয়া উচিৎ। ফলে নতুন রাজ্যপালকে নিয়ে নতুন আশায় বুক বাঁধছেন বাংলার মানুষ। এখন ভবিষতে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কতটা স্বস্তি দেয় সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর