‘গুন্ডা কীভাবে কেন্দ্রীয় মন্ত্রী?’ নিশীথকে তোপ দেগে শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

একইদিনে উত্তরবঙ্গে ছিলেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার ও আলিপুরদুয়ারের দুই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও মনোজ টিগ্গার সমর্থনে কোচবিহারে সভা করেন মোদী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দেশখালির বাদশা। রাজ্যের পুলিশ তাঁকে গ্রেফতার করলেও তিনি বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির ঘেরাটোপে বন্দী। শাহজাহানের গ্রেফতারি নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি ফের এক সভা থেকে শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেকেও তোপ দাগেন কড়া ভাষায়।

আরও পড়ুন: একমাস মাস পর বিরোধী মুখ পেলেন অভিষেক, ডায়মন্ড হারবারে বিজেপিকে টেক্কা দিয়ে ‘এগিয়ে’ ISF

বৃহস্পতিবার কোচবিহারে সভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ শানান। দুর্নীতি ইস্যুতেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলা সব রাজ্য থেকে এগিয়ে, তোমাদের প্রার্থীদের গ্রেফতার কর। আমাদের কর্মী আরাবুল, শাহজাহানকে গ্রেফতার করতে পারি। তাহলে তোমরা গুণ্ডাকে কেন গ্রেফতার করতে পার না? যে লোকটা পাঁচ বছর ধরে নির্বাচনে দাঁড়াল, তাঁকে কাজ করতে দিলে না, এখন আবার আরেকজনকে নিয়ে এলে!’

'গুন্ডা কীভাবে কেন্দ্রীয় মন্ত্রী?' নিশীথকে তোপ দেগে শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সন্দেশখালির ঘটনায় সবাই গ্রেফতার হয়েছে। আমাদের পুলিশ গ্রেফতার করেছে। আরাবুল শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্র মোদী রাজ্যে এসে দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলেন। বাংলায় আমরা দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিই। গুজরাটে কী হয়? রিপোর্ট প্রকাশ করুক বিজেপি সরকার।’ CAA-NRC প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির প্রার্থীরা কেন ক্যা-তে অ্যাপ্লাই করছেন না? আসলে ক্যা হল মাছের মাথা, আর লেজ হচ্ছে এনআরসি। আপনি যেই ক্যা-তে নাম লেখাবেন আপনি বিদেশি হয়ে গেলেন, আপনি ভোট দিতেও পারবেন না, কোনও অধিকার পাবেন না।’

গুন্ডা কীভাবে কেন্দ্রীয় মন্ত্রী? নিশীথকে তোপ দেগে শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

'গুন্ডা কীভাবে কেন্দ্রীয় মন্ত্রী?' নিশীথকে তোপ দেগে শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
‘গুন্ডা কীভাবে কেন্দ্রীয় মন্ত্রী?’ নিশীথকে তোপ দেগে শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বৃহস্পতিবার একইদিনে উত্তরবঙ্গে ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কোচবিহার ও আলিপুরদুয়ারের দুই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও মনোজ টিগ্গার সমর্থনে কোচবিহারে সভা করেন মোদী। সেখান থেকেই তৃণমূলকে নিশানা করেছেন তিনি। একইদিনে কোচবিহারে সভা করেন মমতাও। তিনিও বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, নরেন্দ্র মোদী ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর