একমাস মাস পর বিরোধী মুখ পেলেন অভিষেক, ডায়মন্ড হারবারে বিজেপিকে টেক্কা দিয়ে ‘এগিয়ে’ ISF

বৃহস্পতিবার আইএসএফ দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ডায়মন্ড হারবারে নাম ঘোষণার দিক থেকে বিজেপিকেও টেক্কা দিল নওশাদরা (Nawshad Siddiqui)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত মার্চ মাসে ব্রিগেডে জনগর্জন সভা থেকে বাংলার ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রত্যাশা মতই ডায়মন্ড হারবারে প্রার্থী দুবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আসন্ন নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। তৃণমূলের নাম ঘোষণার প্রায় এক মাসের মাথায় কোনও বিরোধী দল তাদের প্রার্থী দিল। বৃহস্পতিবার আইএসএফ দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ডায়মন্ড হারবারে নাম ঘোষণার দিক থেকে বিজেপিকেও টেক্কা দিল নওশাদরা (Nawshad Siddiqui)

একমাস মাস পর বিরোধী মুখ পেলেন অভিষেক, ডায়মন্ড হারবারে বিজেপিকে টেক্কা দিয়ে 'এগিয়ে' ISF

আরও পড়ুন: অনেকের চাকরি খেয়েছেন, জনগণের আদালতে বিচার হবে, অভিজিতকে কটাক্ষ মমতার

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawshad Siddiqui) নিজেই প্রার্থী হতে চেয়েছিলেন ডায়মন্ড হারবারে। জানিয়েছিলেন, অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তিনি। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে আইএসএফ (ISF)। ডায়মন্ড হারবারে বিরোধী মুখ হিসেবে নওশাদকে দেখা যাবে কিনা তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে আইনজীবী মজনু লস্করের নাম ঘোষণা করা হয়। এরপরই কিছুটা নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের কথায়, নওশাদ সিদ্দিকী দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবারে প্রার্থী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর দাবি করেছেন। তবে শেষবেলায় এসে তিনি হয়তো বুঝেছে মুখে এক কথা বলা আর ভোটের ময়দানে নেমে প্রতিদ্বন্দ্বীতায় বিস্তর ফারাক। তাই হয়তো পিছু হটে গিয়েছেন। তবে সত্যিই কি তাই! রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কাহিনী।

একমাস মাস পর বিরোধী মুখ পেলেন অভিষেক, ডায়মন্ড হারবারে বিজেপিকে টেক্কা দিয়ে 'এগিয়ে' ISF
একমাস মাস পর বিরোধী মুখ পেলেন অভিষেক, ডায়মন্ড হারবারে বিজেপিকে টেক্কা দিয়ে ‘এগিয়ে’ ISF

সূত্রে খবর, আইএসএফের রাজ্য কমিটি ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) পাখির চোখ করেছে। ২৬-এর ভোটে নওশাদ সিদ্দিকিকে মুখ করেই লড়াইয়ে নামতে চায় দল। সেক্ষেত্রে নওশাদ যদি ডায়মন্ড হারবারে প্রার্থী হন তাহলে আইএসএফ ‘লক্ষ্যভ্রষ্ট’ হতে পারে। এই কারণেই আইএসএফ রাজ্য কমিটি তাঁকে অনুমোদন দিতে চায় না। নওশাদ নিজেও জানিয়েছিলেন, তিনি ডায়মন্ড হারবারে লড়াই করতে প্রস্তুত তবে দল সংগঠন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

একমাস মাস পর বিরোধী মুখ পেলেন অভিষেক, ডায়মন্ড হারবারে বিজেপিকে টেক্কা দিয়ে ‘এগিয়ে’ ISF

একমাস মাস পর বিরোধী মুখ পেলেন অভিষেক, ডায়মন্ড হারবারে বিজেপিকে টেক্কা দিয়ে 'এগিয়ে' ISF

রাজনৈতিক মহলের একাংশের মতে, ডায়মন্ড হারবারে প্রার্থী হিসেবে বিজেপির একাধিক নাম উঠে আসছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে বঙ্গ নেতৃত্বের। এরপরও নাম চূড়ান্ত করা যায়নি। অভিষেক বন্দোপাধ্যায় এনিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। বিজেপি ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই ইডি- সিবিআই থেকে প্রার্থী করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তৃণমূলের নাম ঘোষণার ২৫ দিন পর নিজের নির্বাচনী কেন্দ্রে বিরোধী মুখ পেয়েছেন অভিষেক, আইএসএফ প্রার্থী দিয়ে দিয়েছে, যেহেতু বিজেপি এখনও নাম ঘোষণা করেনি সেক্ষেত্রে আইএসএফ বিজেপিকে টেক্কা দিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর