‘একটি ভোটও যেন অন্যদিকে না যায়’, নজরে সংখ্যালঘু, ইদের নমাজে মুখ্যমন্ত্রী

আমরা ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি করিনা। এর পরই তাঁর ‘অভয়বাণী’,

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ খুশীর ইদে সকালে রেড রোডে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রেড রোডের অনুষ্ঠান থেকে সংখ্যালঘুদের আরও কাছে টানার চেষ্টা মুখ্যমন্ত্রীর। জানালেন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি চালু হতে দেবেন না।

'একটি ভোটও যেন অন্যদিকে না যায়', নজরে সংখ্যালঘু, ইদের নমাজে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন : এক লাফে অনেকটা বাড়ল দাম, কত হল হলুদ ধাতু?

তিনি বলেন, “বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না।” এজেন্সি রাজ নিয়েও তোপ দাগেন তিনি।কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “এবার নির্বাচনে সকলের বিরুদ্ধে এনআইএ, সিবিআই, ইডি লেলিয়ে দিচ্ছে। এর থেকে ভালো, আমি বলেছি, একটা জেলখানা বানিয়ে দিন। সকলে সেখানে চলে যাবে। কিন্তু ১৩২ কোটি মানুষকে জেলে ভরতে পারবেন তো? আমরা রয়্যাল বেঙ্গল বাঘের মতো লড়াই করি।”

'একটি ভোটও যেন অন্যদিকে না যায়', নজরে সংখ্যালঘু, ইদের নমাজে মুখ্যমন্ত্রী

‘একটি ভোটও যেন অন্যদিকে না যায়’, নজরে সংখ্যালঘু, ইদের নমাজে মুখ্যমন্ত্রী

বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, নির্বাচনের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে। তাদের টোপ দেওয়ার চেষ্টা করছে। আপনারা ভয় পাবেন না। আমরা ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি করিনা। এর পরই তাঁর ‘অভয়বাণী’, “আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। আমার কাছে সবার আগে আপনাদের নিরাপত্তা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত