নজরবন্দি ব্যুরোঃ এখনও সরকার তাঁরই,সিধান্তও তাঁর! দলের তরফ থেকে কোচবিহারের শীতলকুচির ঘটনাকে ‘কোল্ড ব্লাডেড মার্ডার’ বলে ব্যাখ্যা করার পর, এবার ঘটনায় CID তদন্তের দাবী জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে আজ নিহত হয়েছেন ৪ জন। গুলিতে জখম আরও ৪ হাসপাতালে ভর্তি। সেই নিহত এবং আহত পরিবারদের সাথে দেখা করতেই আগামীকাল শীতলকুচি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজই রওনা দিয়েছেন উত্তবঙ্গে। আজ বঙ্গে চতুর্থ দফার ভোট। সকালেই থেকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উত্তবঙ্গের শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙ্গার জোড়পাটকি এলাকা। এদিন জোড়পাটকিতে গুলিতে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের পারিবারের দাবি, আধাসামরিক বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ওই ৫ জনের। আর সেই কথা মেনে নিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ একযোগে হুগলীতে ছাপ্পা ভোট রুখল তৃণমূল-সিপিআইএম!


কিন্তু কেন চালাতে হল গুলি? কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়েছে তাঁদের। কিন্তু প্রশ্ন হল কি কারণে এই আত্মরক্ষা? বাহিনীর দাবি, মাথাভাঙা এলাকার জোড়পাটকিতে তৃণমূল ভোটদানে বাধা দিচ্ছে বলে অভিযোগ আসে দায়িত্বে থাকা জওয়ানদের কাছে। তার পরেই ওই এলাকায় ছুটে যায় কেন্দ্রীয় বাহিনী। আর ঐ এলাকায় বাহিনী পৌঁছনোর পরেই নাকি ঘিরে ধরে ৩০০-৪০০ লোক। তাঁদের মধ্যে কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ফলে সেই সময়ই দু-পক্ষের ঝামেলা থামাতে এবং নিজেদের আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী এমনটাই জানিয়েছেন তাঁরা।
এদিকে শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, লোকসভার সাংসদ সৌগত রায় ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সাংবাদিক বৈঠকের পরে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যান তাঁরা। পরে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছিলো, শনিবারই দুপুর ৩টে ১৫ মিনিটের বিমানে উত্তরবঙ্গ রওনা হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকাল ৫টায় শিলিগুড়ির সিন্ডরেলা হোটেলে সাংবাদিক বৈঠক করবেন তিনি। আগামিকাল জলপাইগুড়িতে দু’টি সভা রয়েছে মমতার। সেই সভায় যাওয়ার আগে শীতলকুচি যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে নিহত ৪ ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করবেন বলে খবর।
এখনও সরকার তাঁরই,সিধান্তও তাঁর! তবে সিদ্ধান্ত ঘোষণার আগেই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন স্বয়ং মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যে শিলিগুড়ি পৌঁছে সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। তিনি সাফ জানিয়েছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে জিততে পারবে না, তা বুঝেই হিংসার পথ নিচ্ছে বিজেপি। তার পরই তিনি ঘোষণা করেন ঘটনার তদন্ত করবে CID। সাংবাদিক সম্মেনলন থেকেই তিনি জানিয়েছেন, ‘সিআইডি আলাদা তদন্ত করে দেখবে, কারা গুলি চালাল। এখনও আমার সরকার আছে, এটা আমার করণীয়।’









