Panchayat Election: নজরে পঞ্চায়েত ভোট, মনোনয়ন পর্ব শেষ হতেই অভিষেক-মমতার মেগা বৈঠক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শাসক হোক কিংবা বিরোধী- পঞ্চায়েত ঘিরে সব দলেরই প্রস্তুতি তুঙ্গে। এবার নজরে পঞ্চায়েত ভোট, এই নির্বাচনকে সামনে রেখেই জরুরী বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটেই এই বৈঠকের আয়োজন হতে চলেছে বলে খবর।

আরও পড়ুন: বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিন, মুখ খুললেন দিলীপ ঘোষ

সূত্রে খবর, আগামী শনিবার কালীঘাটে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠকে বসবেন মমতা-অভিষেক। কালীঘাটের এই বৈঠকে দলীয় কমিটির সদস্য যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাঁদের সকলকেই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে নানা আলোচনা চলবে বলেই খবর। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা বিষয় তুলে ধরবেন। আগামী শনিবার কালীঘাটে এই মেগা বৈঠকের আয়োজন করা হবে।

নজরে পঞ্চায়েত ভোট, কালীঘাটে অভিষেক-মমতার জরুরী বৈঠক

অভিষেক বন্দ্যোপাধ্যায় দুমাসের নবজোয়ার কর্মসূচি নিয়ে জেলা সফরে রয়েছেন। আগামী শুক্রবার অর্থাৎ ১৬ জুন এই কর্মসূচি শেষ হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করলে অভিষেক হাজিরা এড়িয়ে যান। তিনি জানিয়েছিলেন, নবজোয়ার কর্মসূচি শেষ হলেই পঞ্চায়েতের প্রচারে অংশ নেবেন তিনি। পঞ্চায়েত নির্বাচন শেষ হলে ইডি-সিবিআই যখন ডাকবে তিনি যাবেন বলেও জানিয়েছিলেন।

নজরে পঞ্চায়েত ভোট, কালীঘাটে অভিষেক-মমতার জরুরী বৈঠক
নজরে পঞ্চায়েত ভোট, কালীঘাটে অভিষেক-মমতার জরুরী বৈঠক

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। গত শুক্রবার (৯ জুন) থেকে শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া। আজ মনোনয়নের শেষ দিন। পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে অশান্তির ছবি সামনে এসেছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা নানা অভিযোগ তুলেছে। এমনকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠেছে। ভাঙড়ে বোমাবাজি হয়, আইএসএফ প্রার্থী ও কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এরপরই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া হয়নি।

নজরে পঞ্চায়েত ভোট, কালীঘাটে অভিষেক-মমতার জরুরী বৈঠক

নজরে পঞ্চায়েত ভোট, কালীঘাটে অভিষেক-মমতার জরুরী বৈঠক
নজরে পঞ্চায়েত ভোট, কালীঘাটে অভিষেক-মমতার জরুরী বৈঠক

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর