লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ইন্ডিয়া নিয়ে বিতর্কের অন্ত নেই। ভোটের দিন যত এগিয়ে আসছে ততোই বাঁধন আলগা হচ্ছে ইন্ডিয়ার। আর সেই কারণেই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গে তারা একাই লড়বেন। আসুন ভাগাভাগি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ফের NDA-তে ডিগবাজি নীতীশের! মোদীর হাত ধরেই প্রত্যাবর্তন? জল্পনা তুঙ্গে



ফলে মমতার কথাই এবার নড়ে চড়ে বসেছে কংগ্রেস। কারণ কংগ্রেসের সব নেতারাই এই ব্যাপারে একমত যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডিয়া জোট তৈরি করা সম্ভব নয়। তার উপরে আবার ইন্ডিয়া জোটের প্রধান উদ্যোক্তা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফের এনডিএ তে যাবার সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত।
কংগ্রেস সভাপতির এই ফোন করার আরো একটি কারণ হলো রাহুলের ন্যায় যাত্রা। এই মুহূর্তে কংগ্রেসের ন্যয় যাত্রা পশ্চিমবঙ্গে কর্মসূচি করছে। আগামী দু তিনদিন বাংলার বুকে এই কর্মসূচি করবে কংগ্রেস। আর এই ন্যয় যাত্রা নিয়ে তৃণমূলকে আমন্ত্রণ জানায়নি বলে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।



তাই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কাড়গে এবং জাতীয় কংগ্রেস চাইছে এই কর্মসূচিতে রাহুলের সঙ্গে থাকুক তৃণমূল। মমতা যে ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য অংশ তা বলেছেন জয়রাম রমেশ। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, মমতা ছাড়া আমরা বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারব না। মমতা ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য অংশ।
জোট যন্ত্রণার মাঝেই মমতাকে ফোন মল্লিকার্জুন খড়গের, কী কথা হল?

বিরোধী জোটের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে উনার ভূমিকা রয়েছে। এককথায় রাজনৈতিক স্বার্থে রাজ্য সভাপতি অধীর চৌধুরীর কথাকে খুব একটা গুরুত্ব না দিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা যেনতেন প্রকারে তৃণমূল সুপ্রিমকে নিজেদের সঙ্গে রাখতে চাইছেন। যাতে করে আগামী লোকসভা নিরবাচনে কংগ্রেস তার ভোটের বৈতরণী পার করতে পারে।







