হঠাৎই বলিউডে খারাপ খবর। আত্মঘাতী হলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা। এন আই সূত্রে খবর ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন প্রাক্তন নেভি অফিসার অনিল আরোরা। মুম্বাইয়ে বান্দরাই নিজের ফ্ল্যাটে এই ঘটনা। তবে এই ঘটনাই এখনো পর্যন্ত কোন সুইসাইড নোট মেলেনি। সূত্রের খবর বহুদিন ধরে ছিলেন তিনি।
ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুণেতে। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে তিনি মুম্বাই ফিরছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে এই মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবারের আত্মীয়-স্বজনরা সেখানে উপস্থিত হয়েছেন।
উপস্থিত হয়েছেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। তবে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত পরিবারের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মনে করা হচ্ছে মালাইকা মুম্বাই ফিরলে তিনি হয়তো সংবাদ মাধ্যমের কাছে প্রথম প্রতিক্রিয়া দেবেন। উল্লেখ্য অভিনেত্রীর বয়স যখন ১১ বছর তখনই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। অনিল আরোরা ভারতীয় নৌসেনায় কর্মরত ছিলেন।
বিচ্ছেদের পর মালাইকারা দুই বোন জসির কাছেই বড় হয়েছেন। তবে ব্যক্তিগতভাবে মালাইকার সঙ্গে তার বাবার সম্পর্ক ভালো ছিল। বিভিন্ন অনুষ্ঠানে তিনি বাবার সঙ্গে দেখা করতে আসতেন। অনিল আরোরা জন্মগ্রহণ করেছিলেন এক হিন্দু ও পাঞ্জাবি পরিবারে। ভারতের সীমান্তবর্তী এলাকা ফজিল খায় তাদের আদি বাড়ি। এই ঘটনাই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।



