নজরবন্দি ব্যুরো: পরোটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। পরোটা দিয়ে মাংসের জুড়ি মেলা ভার। আলুর পরোটা, মুলোর পরোটা, মাংসের পরোটা, সবজির পরোটা কতকিছুর পরোটা না আমরা খাই। তবে এসব পরোটা স্বাদে যে অতুলনীয় ত বলা বাহুল্য। কিন্তু একটু স্বাদ বদল তো সকলেরই দরকার। তাই বানিয়ে ফেলুন কলা দিয়ে তৈরি কলার পরোটা।
আরও পড়ুনঃ চোখের জ্যোতি বাড়াতে চান! এই ৫ খাবারে মিলবে সমাধান


উপকরণ
পাকা কলা
ময়দা
আখের গুর
নুন
জল
ঘি
এলাচ গুঁড়ো
প্রণালী
প্রথমে পাকা কলা গুলো ভালো করে টুকরো টুকরো করে নিন। এরপর আখের গুর গুলো গুঁড়ো করে নিন। এরপর কলা এবং আখের গুর এবং অল্প পরিমাণে নুন দিয়ে এবং অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে থাকুন। এরপর পুর তৈরি হয়ে গেলে এক জায়গায় আলাদা করে সরিয়ে রেখে দিন। এরপর ভালো করে ময়দা মেখে নিন। এবং লেছি কেটে নিন। এরপর কলার পুর গুলো ভরে ভালোকরে বেলে নিন। এরপর দুপিট ভালো করে ঘি দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে।
কলা দিয়ে বানান নরম তুলতুলে পরোটা, রইল রেসিপি



ঘিয়ে ভাজা কলার পরোটা। আপনারা চাইলে এই কলার পরটা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদনও করতে পারেন। অথবা বাড়িতে অতিথি আসলে তাকে সেটি পরিবেশনও করতে পারেন। এটি খেতে যেমন সুস্বাধু হয় দেখতেও তেমন অসাধারন হয়।







