নজরবন্দি ব্যুরো: প্রতি বছর বড়দিন পালন করেন কেক খেয়ে? কিন্তু এই বছর একটু অন্যরকম ট্রাই করলে কেমন হয়? এই বছর কেকের পরিবর্তে বড়দিন পালন করতে পারেন কুমড়ো পাই দিয়ে। এই কুমড়ো পাইয়ের স্বাদ কিন্তু কেকের তুলনায় আরো বেশি আকর্ষণীয় হয়। জেনে নিন কি করে বানাবেন কুমড়ো পাই। দেখুন রেসিপি।
আরও পড়ুনঃ এবার ভাপা পিঠে হবে প্রেসার কুকারেই, জানুন সহজ পদ্ধতি


উপকরণ
মিষ্টি কুমড়ো
ডিম
আদা
নুন
দারুচিনি
কনডেন্স
মিল্ক

প্রণালী
কুমড়ো পাই বানানোর জন্য প্রথমে সমস্ত উপকরণ গুলি, যেমন কুমড়ো, কনডেন্স মিল্ক, নুন, ডিম ইত্যাদি একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবং যতক্ষণ না সমস্ত উপকরণ গুলি ভালো করে মিশে যাচ্ছে তখন এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এরপর আপনাদের যাতে মাইক্রোওভেন আছে তারা মাইক্রোওয়েভে ২০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ১৫ মিনিট প্রি হিট করে এই কুমড়ো পাই বানিয়ে ফেলতে পারেন। কিন্তু যাদের মাইক্রোওয়েট নেই তাদেরও কোন সমস্যা নেই। আপনারা চাইলে গ্যাসের সাহায্যেও কুমড়ো পাই বানিয়ে ফেলতে পারেন।


এইবছর বড়দিনে অন্যকিছু ট্রাই করুন, বানান কুমড়ো পাই

তার জন্য প্রথমে একটি বড় পাত্রে অল্প পরিমাণে জল গরম করে নিন। এরপর অন্য একটি পাত্রে কুমড়োর ব্যাটারটি দিয়ে ৩০ মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিন। এখন পর ঢাকনা খুলে দেখুন ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এই ক্ষেত্রে আপনারা একটি টুথপিক ব্যবহার করতে পারেন। এরপর সিদ্ধ হয়ে গেলে বুঝতে পারবেন যে কুমড়ো পাই তৈরি হয়ে গেছে। এরপর উপর থেকে কাজুবাদাম চেরি কিশমিশ বা চকোলেট ছড়িয়ে পরিবেশন করে দিন।







