Recipe: এবার ভাপা পিঠে হবে প্রেসার কুকারেই, জানুন সহজ পদ্ধতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীত একেবারে এসে পৌঁছেছে দোরগোরায়। আর শীত মানেই লোভনীয় স্বাদের বাহারি বাহারি পিঠে। আর সব পিঠের মধ্যে ভাপা পিঠের মাধুর্যই আলাদা। অনেকেই ভাবেন ভাপাপিঠে বানানো হয়তো খুব কঠিন কাজ। কিন্তু তা একেবারেই নয়। আপনার বাড়িতে যদি প্রেসার কুকার থাকে তাহলে খুব সহজেই ভাপা পিঠে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন সেই রেসিপি। এই পদ্ধতিতে রান্না করতে মায়ের হাতের স্বাদ পেতে বাধ্য।

আরও পড়ুনঃ মজে যাওয়া কলা দিয়ে বানিয়ে ফেলুন এই পুষ্টিকর খাবার, কী কী পুষ্টিগুন রয়েছে?

উপকরন
চালের গুড়ো- ২ থেকে ৩ কাপ
খেজুর গুঁড়- পরিমানমত
নারকেল- হাফ মালা
কাজু- তিন থেকে চারটে
কিশমিশ- ৭, ৮টি

এবার ভাপা পিঠে হবে প্রেসার কুকারেই, দেখুন রেসিপি
এবার ভাপা পিঠে হবে প্রেসার কুকারেই, দেখুন রেসিপি

প্রণালী
প্রথমে একটি পাত্র নিয়ে নিন। এরপর সেই পাত্রের মধ্যে অল্প পরিমানে চালের গুড়ো দিয়ে দিন। এরপর চালের গুড়োর মধ্যে অল্প পরিমানে নুন মিশিয়ে নিতে পারেন। নুন না দিলেও কোন সমস্যা হবে না। এরপর চালের গুড়ো অল্প পরিমানে জল দিয়ে মেখে নিন। এরপর নারকেল কোড়া গুলো ভালো করে খেজুরের গুঁড় দিয়ে ভালো করে রান্না করে নিন। এরপর চালের ডো এর মধ্যে নারকেলের পুর দিয়ে ভালো করে গড়ে নিন।

এবার ভাপা পিঠে হবে প্রেসার কুকারেই, দেখুন রেসিপি 

এবার ভাপা পিঠে হবে প্রেসার কুকারেই, দেখুন রেসিপি

এরপর প্রেসার কুকারের মধ্যে পিঠে দিয়ে রান্না করে দিন। পিঠে সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে পরিবেশন করে দিন। আপনার চাইলে চালের গুড়োর বদলে সুজিও ব্যবহার করতে পারেন। চালের থেকে সুজির পিঠে বেশী নরম হয়। তবে চালের পিঠের প্রচলন মা ঠাকুমার আমল থেকে চলে আসছে। সুজির পিঠে এসেছে অনেক পরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর