অনেক বাড়িতে দুপুরে কিংবা রাতে খাবার পাতে ডাল না হলে না। কেউ কেউ আবার রুটি, পরোটার সাথে শুধু ডাল দিয়েই খেয়ে উঠে যান। পঞ্চব্যঞ্জনের কথা বললে সেখানেও ডাল থাকবেই। রোজ রোজ মুগ, মুসুর না খেয়ে একটু বদল আনতে পারেন। ডাল ছাড়াই আলু দিয়ে বানানো যাবে ডাল (Potato Dal)। খেতে যেমন সুস্বাদু হবে, বানানোও খুব সহজ। কীভাবে বানাবেন?



আরও পড়ুন: রবিবারে সোনার বাজারে উত্থানপতন! কত হল হলুদ ধাতু?
উপকরণ
আলু
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
রসুন কুচি
কাঁচা লঙ্কা
শুকনো লঙ্কা
হলুদ গুঁড়ো
জিরে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
গোটা জিরে
সর্ষের তেল
নুন
চিনি

প্রথমে আলু (Potato) সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে আলুগুলি নিয়ে ভালো করে মেখে নিন। এইসময় জল বা নুন দিতে হবে না। এরপর গ্যাসে কড়াই বসিয়ে অল্প তেল গরম করে নিন। তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি দিয়ে অল্প আঁচে ভেজে নিন। লাল লাল ভাজা হয়ে গেলে সেগুলি তুলে মাখা আলুতে দিয়ে ভালো করে আরও একবার মেখে নিন। এবার একই কড়াইয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে আলু মাখা দিয়ে দিন। একে একে সমস্ত গুঁড়ো মশলা, স্বাদমত নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন।


আলু দিয়ে বানানো ডাল খেয়েছেন কখনও, ভাতের সঙ্গে চেটেপুটে খাবেন এই পদ

সমস্ত মশলা আলু মাখার সঙ্গে মিশে গেলে এবার অল্প অল্প করে জল দিতে থাকুন। ঘন ডাল খেতে চাইলে সেই আন্দাজে জল দেবেন। অল্পকিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা (Green Chili) চিরে দিয়ে দিন। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ জল ফুটিয়ে নিন। পরিবেশনের আগে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন।







