নজরবন্দি ব্যুরোঃ বহু বাড়িতেই খাওয়ার পরেও মাঝেসাঝে অতিরিক্ত ভাত বেঁচে যায়। তবে বাসি ভাত খেতে অনেকেই পছন্দ করেন না। তাই বলে কি ভাত নষ্ট হবে? না এবারে এই বাসি ভাত দিয়েই বানিয়ে ফেলুন পকোড়া। কিকরে বানাবেন? জেনে নিন রেসিপি।
আরও পড়ুনঃ জন্মদিনের ছবি পোস্ট করে কটাক্ষের শিকার মা শুভশ্রী, “আপনার মুখের থেকে ঠোট বড়”


উপকরন
ভাত
নুন
লঙ্কা
পেয়াজ
বেসন
লঙ্কা গুড়ো
গোলমরিচ গুড়ো



প্রণালী
প্রথমে বাসি ভাতগুলো নিয়ে নিন। এরপর বাসি ভাতের সাথে ভালো করে পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে দিন। এরপর নুন এবং লঙ্কা সহ ভাতটিকে ভালো করে মেখে নিন। এরপর মাখা ভাত গুলো ভালো করে হাত দিয়ে মেখে নিন। এরপর একটি পাত্রে বেসন গুলে নিন। এবং বেসনের মধ্যে ভালো করে লঙ্কা গুড়ো মিশিয়ে নিন। এরপর ভাতের ওই গোলা গুলো ভালো করে বেসনের ওই ব্যাটারে গুলে ডুবো তেলে ভেজে দিন।
অনেক ভাত বেঁচে গেছে? এবার এইভাত দিয়েই বানিয়ে ফেলুন পকোড়া

তাহলেই তৈরি হয়ে যাবে বেসনের পকোড়া। এরপর কাসুন্দি এবং টমেটো সসের সাথে পরিবেশন করে দিন। তবে যারা অম্বল কিংবা গ্যাসের সমস্যায় ভোগেন তাদের এই পকোড়া না খাওয়াই ভালো। কারন বাসি ভাত স্বাস্থ্যের পক্ষে খুব একটি ভালো নয়। বিশেষ করে বাড়ির বড়দের এবং ছোটদের এই পকোড়া দেবেন না। তবে একবার বা দুবার এই পদ ট্রাই করে দেখতেই পারেন।








