নজরবন্দি ব্যুরো: সারাদিন বাড়ি, অফিসের কাজ! সারা সপ্তাহ আমাদের ব্যস্ততার মধ্যেই কেটে যায়। আর প্রতিদিন আমাদের একটাই চিন্তা! কি রান্না করা হবে? তাছাড়াও প্রতিদিন আর ওই রকমের রান্না খেতে ভালো লাগছে না? তাহলে এবার একঘেয়েমি রান্নায় আজই বদল আনুন। কিন্তু কিভাবে আনবেন বদল? জেনে নিন…
আরও পড়ুন: Skin care: বাসি রুটি দিয়েই করুন রূপচর্চা! জানুন কিভাবে?


চিকেনের সাহায্যেই আপনি আপনার রান্নায় বদল আনতে পারবেন। চিকেন এমন একটা জিনিষ যা খুব সহজেই পাওয়া যায়। কিন্তু অনেকেই এমন আছেন, যারা চিকেন খেতে অপছন্দ করেন। যদিও একটু ভালো করেই বানালে চিকেন খেতে ভালোই লাগে। তবে এবার রান্নার স্বাদ বদলাতে চিকেন দিয়েই বানান এই মজাদার রেসিপি…

উপকরণ:
বাসমতি চাল
ঘি ৬ টেবিল চামচ
তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি
এক চিমটে কেশর
এক কাপ দুধ



চিকেন কিমা ৫০০ গ্রাম
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
টমেটো বাটা ২ টেবিল চামচ
লংকা স্বাদমতো
নুন, মিষ্টি স্বাদ মত
আলুর পেস্ট ৪ টেবিল-চামচ
প্রয়োজনে বেসন
সর্ষের তেল ৪ টেবিল চামচ

পদ্ধতি: প্রথমে, কড়াইতে সরষের তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, লংকা, নুন, মিষ্টি দিয়ে ভালো করে মাখা মাখা করে নিতে হবে। তারপর আলুর পেস্ট এবং চিকেন কিমা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর অন্য একটি থালায় ঢেলে ভালো করে ঠান্ডা করে নিয়ে গোল আকারে গড়ে নিতে হবে।
একঘয়েমি রান্নায় আজই বদল আনুন, পরিবেশন করুন চিকেন মতি পোলাও

অন্যদিকে, এবার পোলাওয়ের ভাত তৈরি করার সময় ভাতের মধ্যে কয়েকটা দারচিনি, এলাচ দিয়ে ভাত অর্ধেকটা মতন করে নিতে হবে। তারপর কড়াইতে ঘি গরম করে তাতে একে একে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে ভাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নুন, মিষ্টি স্বাদমত দিয়ে এর মধ্যে মতিগুলি দিয়ে দিতে হবে। এরপর দুধের মধ্যে কেশর গুলতে হবে, এটি কেশর গোলা দুধ এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। ভাত ভালো করে সেদ্ধ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন চিকেন মতি পোলাও।







