ঘরোয়া পার্টিতে পাকোড়া-কাবাব-টিক্কা, আড্ডা জমাতে মেনুতে রাখুন এই চাটনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরো: বাড়িতে বন্ধুরা আসছে, কিংবা আত্মীয় স্বজন? ঘরোয়া পার্টি তে আড্ডা জমাতে চান ? সেই কারণে প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই আর্টিক্যাল টা আপনার জন্য! কাবাব তো এমনিতেই আমাদের সবারই পছন্দের একটি খাবার। তাই কোনও ঘরোয়া অনুষ্ঠান বা পার্টির জন্য আমরা এটা মেনুতে রাখতে বেশ পছন্দ করি। কিন্তু কাবাব বা টিক্কার সঙ্গে খাওয়ার জন্য আমরা কি চাটনি পরিবেশন করবো টা বুঝে উঠতে পারি না।

আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দু বিজেপিতে কেতুর দশা লাগিয়েছে! বিস্ফোরক অভিষেক

ঘরোয়া পার্টিতে পাকোড়া-কাবাব-টিক্কা, আড্ডা জমাতে মেনুতে রাখুন এই চাটনি

তবে চিন্তার কারণ নেই, এবার আপনাদের জন্য রইল চাটনির রেসিপি। যা খুব কম সময়ে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। কিন্তু প্রশ্ন একটাই, কি দিয়ে বানাবেন, কেন তুলসী পাতা দিয়ে। এই পাতা দিয়ে চাটনিও বানানো যেতে পারে। কী করে জানেন? জেনে নিন এই সহজ রেসিপিটি।

WhatsApp Image 2023 05 01 at 5.37.31 PM 1
ঘরোয়া পার্টিতে পাকোড়া-কাবাব-টিক্কা, পরিবেশন করুন এই চাটনি

উপকরণ:
তুলসী পাতা ১/৪ কাপ
ধনে পাতা ১ কাপ
আদা অল্প
নুন স্বাদ অনুযায়ী
লাল লঙ্কা ২টি
সবুজ লঙ্কা ২টি
অলিভ অয়েল ২ চা চামচ
লেবুর রস ১ চা চামচ
টমেটো ২টি

ঘরোয়া পার্টিতে পাকোড়া-কাবাব-টিক্কা, পরিবেশন করুন এই চাটনি

ঘরোয়া পার্টিতে পাকোড়া-কাবাব-টিক্কা, পরিবেশন করুন এই চাটনি

পদ্ধতি: প্রথমে ধনেপাতা ও তুলসী পাতা ভালো করে ধুয়ে একটি পাত্রে রাখুন। তার মধ্যে লাল লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, অলিভ অয়েল দিন। এরপর এতে লেবুর রস ও নুন দিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। ব্যস হয়ে গেল, তুলসী চাটনির। আপনি এই চাটনিটি পাকোড়া, কাবাব, টিক্কা বা খাবারের সঙ্গেও পরিবেশন করতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত