Suvendu Adhikari: শুভেন্দু বিজেপিতে কেতুর দশা লাগিয়েছে! বিস্ফোরক অভিষেক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জরবন্দি ব্যুরো: শুভেন্দুকে নিয়েই তৃণমূল-বিজেপির লড়াই! তৃণমূল বলছে শুভেন্দু তাঁদের জন্য লক্ষ্মী! অন্যদিকে বিজেপির দাবি, শুভেন্দু বিজেপির সম্পদ! দুইপক্ষের মধ্যেই শুরু হয়েছে বচসা। কিন্তু হঠাৎ কেন শুভেন্দুকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বচসা?

আরও পড়ুন: Gold Price: মে মাসের শুরুতেই সস্তা হল হলুদ ধাতু, স্বস্তি ফিরল মধ্যবিত্তের! জানুন সোনা-রুপোর দর!

শুভেন্দু বিজেপিতে কেতুর দশা লাগিয়েছে! বিস্ফোরক অভিষেক

বেশ কিছুদিন আগেই দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেইখানেই সাংবাদিকদের সঙ্গে চা-পকোড়ার আড্ডায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, “শুভেন্দু অধিকারী হলেন তৃণমূলের জন্য লক্ষ্ণী। বলুন তো কেন লক্ষ্মী? কারণ, শুভেন্দু যবে থেকে তৃণমূলে গেছে, তবে থেকেই ভালো হচ্ছে। একুশের ভোটের ফলাফলই দেখুন।”

শুভেন্দু বিজেপিতে কেতুর দশা লাগিয়েছে, দুইপক্ষের মধ্যেই শুরু হয়েছে বচসা

এর পাশাপাশি তিনি আরও বলেছিলেন, “বিজেপিতে আগেই রাহু গ্রাস লেগেই ছিল। আর শুভেন্দু যাওয়ার পর সেখানে এখন কেতুর দশাও লেগে গিয়েছে। শুধু তাই নয়, শুভেন্দু যাওয়াতে বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে এসেছে।”

শুভেন্দু বিজেপিতে কেতুর দশা লাগিয়েছে, দুইপক্ষের মধ্যেই শুরু হয়েছে বচসা

শুভেন্দু বিজেপিতে কেতুর দশা লাগিয়েছে, দুইপক্ষের মধ্যেই শুরু হয়েছে বচসা

যদিওবা অভিষেকের এই সব মন্তব্যের পাল্টা দিয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন অভিষেককে খোঁচা দিয়ে তিনি বলেন, “আঙুল ফল টক! তৃণমূলের অবস্থা ও এখন সেই রকম। শুভেন্দুকে নিয়ে যখন এতই আপত্তি, তখন দল ছাড়ার সময়ে আটকাতে চেয়েছিল কেন? তৃণমূল হতাশা থেকে এমনটা বলছে! শুভেন্দু অধিকারী আমাদের জন্য সম্পদ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর