Gold Price: মে মাসের শুরুতেই সস্তা হল হলুদ ধাতু, স্বস্তি ফিরল মধ্যবিত্তের! জানুন সোনা-রুপোর দর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই বাড়ছিল সোনা ও রুপোর দাম। গত মাসের শেষের দিকেও ঊর্ধ্বমুখী ছিল হলুদ ধাতু। যার ফলে বেশ চিন্তায় পড়েছিল মধ্যবিত্ত। কিন্তু এবার মে মাসের শুরুতেই অনেকটা কমল সোনার দাম। যার ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরল মধ্যবিত্তের! তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।

আরও পড়ুন: Kaliachak: কালিয়াচককাণ্ডে আদালতে তোপের মুখে আইনজীবী, মামলা ফেরালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

WhatsApp Image 2023 04 26 at 1.39.35 PM

প্রসঙ্গত, বাংলার নববর্ষের সময় থেকেই পরপর কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি ফিরে নিম্নমুখী ছিল হলুদ ধাতু। কিন্তু মাসের শেষে আবারও তা বেড়ে যায়। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছেন বিক্রেতারাও।

মে মাসের শুরুতেই সস্তা হল হলুদ ধাতু, বেশ কয়েকদিন আগেই দাম বেড়েছিল সোনা-রুপোর

জানা গিয়েছে, বিয়ের মরশুমের আগে ফের কমল সোনা-রুপোর দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৭০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম কমেছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা।

মে মাসের শুরুতেই সস্তা হল হলুদ ধাতু, বেশ কয়েকদিন আগেই দাম বেড়েছিল সোনা-রুপোর

WhatsApp Image 2023 04 26 at 1.39.37 PM
মে মাসের শুরুতেই সস্তা হল হলুদ ধাতু, বেশ কয়েকদিন আগেই দাম বেড়েছিল সোনা-রুপোর

জানুন বিস্তারিত…

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৭০ টাকা
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৪,৫৬০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৫,৭০০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৭,০০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০৭৬ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮,৬০৮ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬০,৭৬০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০৭,৬০০ টাকা
১ কেজি রুপোর দাম : ৭৬,০০০ টাকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন