ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ গত ১৩ জানুয়ারি, বৃহস্পতিবার ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে। এদিন বিকেলে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কামরা। একটি কামরার উপর অপর কামরা উঠে পড়ে। ঘটনার পরই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়। জবানবন্দি দেন ট্রেনের চালক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ নিজে ঘটনাস্থল পরিদর্শনে যান।

আরও পড়ুনঃ হিজাব বিতর্ক নিয়ে বিস্ফোরক কঙ্গনা, পাল্টা দিলেন সাবানা

তিনি জানিয়েছিলেন, সমস্ত দিক খতিয়ে দেখা হবে। ইক্যুপমেন্টে হঠাৎ কোনও ফেলিওর হয়েছে কি না তাও তদন্ত করা হবে। এবার সেই তদন্তের রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কমিশন অফ রেলওয়ে সেফটির একটি রিপোর্টে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। বা বলা ভাল এই দুর্ঘটনার জন্য এই নির্দিষ্ট কিছু কারণ দায়ী।

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

এর আগে বলা হয়েছিল ট্রাকশন মোটর খুলে যাওয়ার বিষয়টির কথা যা এই রিপোর্টে প্রথমেই উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রতি ৪হাজার ৫০০ কিলোমিটার পর ট্রিপ ইনস্পেকশন করার কথা থাকলেও সেই নিয়ম মানা হয়নি এই ট্রেনটির ক্ষেত্রে। প্রায় ১৮ হাজার কিলোমিটার রান করেছিল ট্রেনটি। তারপর এই দুর্ঘটনা ঘটেছে।

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

কিন্তু নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তার কারণে ইনস্পেকশন করার দরকার ছিল তা কিন্তু কোনোভাবেই করা হয়নি। রেলের নিয়ম অনুসারে প্রতি ৪৫০০ কিলোমিটার অন্তর ট্রিপ ইনস্পেকশন করার কথা এবং যেখানে এই ইনস্পেকশন করা হবে বা চেক করা হবে সেখানে থাকতে হবে যথাযথ পরিকাঠামো।

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

কিন্তু দুর্ভাগ্যবশত যেখানে যেখানে ইনস্পেকশন করার কথা ছিল ঠিক সেখানে সেখানে সেটা করা হয়নি । আর সঠিক টেস্ট বা পরিচর্যা না করার কারণেই এত বড় একটি দুর্ঘটনা এবং মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত