Swastika Mukherjee: প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, প্রকাশ্যে এল হুমকির মেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিজের অভিনীত এক বাংলা ছবির প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। এবার সত্যতা প্রমাণে মেল প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

আরও পড়ুন: Kerala Train Fire: “যাত্রীদের আগুনে পুড়িয়ে মারার নির্দেশ ছিল”, কেরলকাণ্ডে চাঞ্চল্যকর দাবি ধৃতের

তাঁকে কি ধরনের অশালীন ভাষায় হুমকি দেওয়া হয়েছে সেই তথ্য প্রকাশ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নগ্ন ছবি পর্ণসাইটে ভাইরাল করে দেওয়ার পাশাপাশি অন্য একটি মেলে অভিনেত্রীর ম্যানেজারের প্রতি আপত্তিকর ভাষা প্রয়োগ করা হয়। এই ঘটনায় স্বস্তিকার আশঙ্কা তাঁর মত একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর সঙ্গে এমন হলে বাকিদের সঙ্গে কি হয়?

২০২২ সালের জুলাই মাসে ‘শিবপুর’ নামের একটি ছবির শুটিং শুরু হয়। ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। অভিযোগ, এই ছবির এক প্রযোজক তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছেন। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। পাশাপাশি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অথবা ইম্পার কাছেও বিষয়টি জানানো হয়েছে।

প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কি বললেন অভিনেত্রী
প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কি বললেন অভিনেত্রী

প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কি বললেন অভিনেত্রী

swastika 3
প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কি বললেন অভিনেত্রী

অন্যদিকে, টলিপাড়ায় গুঞ্জন উঠছে শিবপুরের পরিচালক অরিন্দম ভট্টাচার্যের প্ররোচনায় এই অভিযোগ এনেছেন অভিনেত্রী। প্রযোজক আসলে নির্দোষ। তবে পরিচালক এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, “পুরোটাই মিথ্যে! নেতিবাচক প্রচারে বিশ্বাসী নই।”

swastika mukherjee and parambrata chatterjee in a scene from shibpur 977
প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কি বললেন অভিনেত্রী

উল্লেখ্য, সব ঠিক থাকলে আগামী ৫ মে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। আশির দশকের হাওড়া শিবপুর অঞ্চলের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে ইন্দো-আমেরিকানা ব্যানারে তৈরি ‘শিবপুর’। স্বস্তিকা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় সহ প্রমুখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত