সত্যিই রাজনীতিতে আসছেন? নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে মুখ খুললেন খোদ মহারাজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : সত্যিই রাজনীতিতে আসছেন? রাজনীতিতে আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? বেশ কয়েকমাস ধরেই চলছে জল্পনা। তবে সেই জল্পনাকে আবারও উস্কে দিলেন মহারাজ। একটি বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম তিনি এবিষয়ে মুখ খুললেন। সৌরভ রাজনীতিতে আসার জল্পনা কখনই উড়ালেন না। উল্টে জিইয়ে রাখলেন। এদিন তিনও বলেন, ‘রাজনীতির কথা পড়ে হবে।’ ফলে হ্যাঁ বা না বললেও তাঁর কথাতেই অনেকটাই স্পষ্ট তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন।

আরও পড়ুনঃ ‘লাভ জেহাদ’ নিয়ে বিজেপিকে সরাসরি তোপ দাগলেন বসিরহাট সাংসদ নুসরত

আর সেইখান থেকেই আবারও নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনেই নতুন ভাবে রাজনীতিতে দেখতে পাব সৌরভকে? এবিষয়ে বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “এমন শিক্ষিত মানুষ রাজনীতিতে এলে তো ভালোই হবে। অন্যদিকে সৌরভ ঘনিষ্ঠ প্রাক্তন বাম মন্ত্রী ও বর্তমান বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, আমার সঙ্গে শেষ কথা হয়েছে ও রাজনীতিতে আসছে না।

সত্যিই রাজনীতিতে আসছেন? রাজনীতিতে আসার জল্পনা প্রথমেই উস্কেছিল, বোর্ড সভাপতির হওয়ার আগে অমিত, সৌরভের বৈঠকে। এরপরেই অমিত পুত্রর সঙ্গে মিলে একসঙ্গে কাজ। দ্বিতীয় বিষয়টি হলো নিউটাউনে বাম আমলের ক্রিকেট অ্যাকাডেমির জন্য ৩ একর জমি দেওয়া হয়েছিল সৌরভকে। সম্প্রতিই সেই জমি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ফেরত দিয়ে আসেন, সৌরভ।

ফলে তিনি কোনো রকম রাজনৈতিক বিতর্কের প্রশ্নলর মুখোমুখি হতে চাননা। এছাড়াও এবছর ৪৮ তম জন্মদিনে জায়া ডোনা বলেন, সৌরভ রাজনীতিতে আসবে কিনা জানিনা। কিন্তু সেইখানেও মহারাজ টপ করবে। ডোনার কথার মধ্যেই বোঝা যাচ্ছে তিনি খুব শীঘ্রই রাজনীতিতে যোগ দেবেন। প্রস্তুতি এখন চলছে। সম্প্রতিই ইজেডসিসি-তে ডোনার নৃত্যানুষ্ঠানও রাজনীতির জল্পনার অনেকটাই উস্কে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত