‘লাভ জেহাদ’ নিয়ে বিজেপিকে সরাসরি তোপ দাগলেন বসিরহাট সাংসদ নুসরত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘লাভ জেহাদ’ নিয়ে বিজেপিকে সরাসরি তোপ দাগলেন বসিরহাট সাংসদ নুসরত ।লাভ জেহাদ নিয়ে তোলপাড় গোটা দেশ। বিজেপি সরকার শাসিত বিভিন্ন রাজ্যে তা রুখতে তা রুখতে তৎপর হচ্ছে তারা।এদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার লাভ জেহাদ রুখতে আনতে চলেছে নতুন আইন।আর তা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমন করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।শনিবার কলকাতায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আরও পড়ুনঃসুখবর! দ্রুত করোনা ভ্যাকসিন বিতরণের কৌশল নির্ধারণে জরুরি বৈঠক সাড়লেন প্রধানমন্ত্রী

- Advertisement -

সেখানেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান অভিনেত্রী-সাংসদ। গেরুয়া শিবিরকে ‘বিষ’ বলে কটাক্ষ করেন নুসরত। ‘লাভ জেহাদ’ রুখতে তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখের বিষয়। লাভ এবং জেহাদ কখনও এক হতে পারে না। ভালবাসা সম্পূর্ণ ব্যক্তিগত। আমি কাকে ভালবাসব তা নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না। বিজেপিকে আমার একটাই পরামর্শ তারা আগে ভালবাসা যে ব্যক্তিগত সে সম্পর্কে বুঝুক।

তাদের ভালবাসতেও শেখা উচিত।”ধর্মীয় ভেদাভেদের কথা মাথায় না রেখে নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরত। বিয়ের পর প্রথমবার সংসদে যাওয়ার সময় তাঁর মাথায় সিঁদুর এবং মঙ্গলসূত্রও পরতে দেখা যায়। আর তারপর থেকেই হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েন তিনি। শুধু তাই নয় রথযাত্রার সময় রশিতে টান দেওয়ার ফলেও কটাক্ষ শুনতে হয় তাঁকে। তারকা সাংসদের এ প্রসঙ্গে বক্তব্য, “আমি যখন মাজারে যাই তখন তা নিয়ে কারও কোনও মাথাব্যথা থাকে না। এমনকী কোনও সংবাদমাধ্যমেও তা প্রকাশিত কিংবা প্রচারিত হয় না। কিন্তু আমি যখন কোনও হিন্দুদের অনুষ্ঠানে অংশ নিই তখন তা নিয়ে আলোচনার শেষ নেই।

‘লাভ জেহাদ’ নিয়ে বিজেপিকে সরাসরি তোপ দাগলেন বসিরহাট সাংসদ নুসরত ।আমি নুসরত। আমি বাঙালি মুসলমান পরিবারের মেয়ে।তবে আমি ধর্মনিরপেক্ষ। আমি প্রথমত একজন বাঙালি। আমরা ধর্মনিরপেক্ষভাবে সকলকে ভালবাসতে পারি। আর এটা কোনও ভুল নয়।” বসিরহাটের সাংসদের পালটা কোনও প্রতিক্রিয়া এখনও গেরুয়া শিবিরের তরফে পাওয়া যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর